ফের নতুন রূপে দেখা মিলবে রুদ্রিক- ঝিলামের, শুরু হচ্ছে ‘মাধবীলতা’
ফের নতুন রূপে দেখা মিলবে রুদ্রিক- ঝিলামের, শুরু হচ্ছে ‘মাধবীলতা’
প্রতীক্ষার অবসান! আজ থেকে স্টার জলসায় শুরু হচ্ছে বাংলা ধারাবাহিক ' মাধবীলতা’। চ্যনেলের তরফে প্রোমো শেয়ার হওয়ার পর থেকেই সকল অনুগামীরা মুখিয়ে ছিলেন কবে থেকে শুরু হবে ধারাবাহিকটি। সেই প্রতীক্ষার আজ অবসান হবে। সোম থেকে রবি রোজ সন্ধে সাড়ে ৮ টায় স্টার জলসায় শুরু হবে আসন্ন ধারাবাহিকটি।

টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ শ্রাবণী ভুঁইয়া। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক জীবন সাথী সিরিয়ালের ঝিলামের অভিনয় করে বেশ জনপ্রিয়তা কুঁড়িয়েছেন তিনি। এবার নতুন গল্প নিয়ে আসছেন ঝিলাম। ধারাবাহিকের নাম 'মাধবীলতা’। তাঁর বিপরীতে দেখা মিলবে বরণ সিরিয়াল খ্যাত সুস্মিত মুখোপাধ্যায় অর্থাৎ রুদ্রিকের।
ঝিলামের নাম হয়েছে মাধবীলতা। তাঁর মুখে শোনা যাচ্ছে 'এ জঙ্গল আমার প্রাণ। গাছ আমার মা। গাছ কাটতে যে আসবে আমি তাঁর হাত কেটে নেব।' অসৎ লোকেদের হাত থেকে মাধবী লতা অর্থাৎ আদিবাসী মেয়ে জঙ্গলকে বাঁচাতে চায়। এই নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প।
এখানে গ্রামের প্রভাবশালী ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন কুশল চক্রবর্তী। ধারাবাহিকের তাঁর নাম হয়েছে পুষ্পরঞ্জন চৌধুরী। তিনি জঙ্গল কেটে চোরা চালান করেন। আবার গ্রামের অনুষ্ঠানে সকলের চোখে ভালো থাকার জন্য গাছ রোপণও করে থাকেন তিনি। তাঁর ছেলে ফটোগ্রাফার। তাঁর চরিত্রে অভিনয় করছেন সুস্মিত। আড়াল থেকে সে মাধবীলতার ছবি তোলেন সে। কেমন হবেন ধারাবাহিকটি। সেটা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি। সোম থেকে রবি রোজই টিভির পর্দায় সম্প্রসারিত হবে ধারাবাহিকটি।
অপরদিকে, চলতি মাসের ২৯ তারিখ থেকে রোজ সন্ধে সাতটায় সম্প্রসারিত হবে জগদ্ধাত্রী’। , ঘরোয়া, সাধারণ মেয়ে জগদ্ধাত্রী। তবে সে ভীষণ ভীতু। প্রথমবার পুজোর জোগাড়ের দায়িত্বে পড়েছে তাঁর কাঁধেই। সবকিছু সামলাতে প্রায় হিমসিম খাচ্ছেন। আবার ক্যামেরা হাতে নায়ক ব্যস্ত কাছের মানুষের ছবি তুলতে। তারপর দেখা গেল এক অন্য মোড়। পুজোর জন্য গঙ্গাজল আনবার কথা উঠতেই, তার ফোনে আসে একটি অ্যালার্ট, লেখা 'গঙ্গাজল’। এরপরই শাড়ি আর স্নিকার্সে দৌড় লাগায় সে। জানেন জগদ্ধাত্রীর অন্য এক রূপ আছে। তিনি কিন্তু স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার। গুণ্ডাদের হাতে কিডন্যাপ হওয়া কাঁকন আর তাঁর মা-কে বাঁচাতে গঙ্গাবঙ্গে ছুটে যায় সে। এরপর স্ট্রিমারের উপরই পাওয়ার প্যাক অ্যাকশন। তবে কেমন হবে ধারাবাহিকের গল্প। সিরিয়াল শুরু হওয়ার পরই তা জানা যাবে। এই ধারাবাহিকে অভিনয় করবেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় ও অভিনেত্রী নবাগতা অঙ্কিতা মল্লিক। সিরিয়ালটি শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মানুষ। বর্তমানে নারীকেন্দ্রিক সিরিয়াল সকলেই একটু বেশি পছন্দ করে থাকেন। আসন্ন ধারাবাবাহিকটিও নারীকেন্দ্রিক। এই ধারাবাহিকটি সকলের খুব পছন্দ হবে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications