দারুণ সাফল্যের মধ্যেই শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল, নাম জানলে চমকে যাবেন!
সিরিয়ালের জগতে আসা যাওয়া লেগে রয়েছে লাগাতার। নতুন কোন সিরিয়াল এলে হয় বন্ধ হয়ে যায় পুরনো ধারাবাহিক, আর না হলে পরিবর্তন করা হয় স্লট। বিগত বেশ কয়েকদিন ধরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকগুলি। আর নতুন বছরের শুরুতেই আরও সিরিয়াল বন্ধ হওয়ার খবর সামনে এল।
এবার নাকি বদ্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক। চ্যানেল সূত্রে খবর, পুরনো ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যে ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে তা নাকি সাফল্যের সঙ্গেই চলছে এতদিন। এবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শেষের খবরে কার্যত অবাক দর্শকরা।

বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল। টানা দু'বছর ধরে ড্রইংরুমে দর্শকদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থেকেছে এই সিরিয়াল। অবশেষে শেষ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিকটিকে। আগামী ১৮ই জানুয়ারি হতে চলেছে এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং। নির্মাতারা জানিয়েছেন, জানুয়ারি মাসের শেষে কিংবা ৭ই ফেব্রুয়ারি অন্তিম পর্ব দেখা যেতে চলেছে এই সিরিয়ালের। দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে নিয়েছিল এই সিরিয়াল। আচমকা হরগৌরী পাইস হোটেল শেষ করে দেওয়ার খবরে তাই স্বভাবতই মন খারাপ অনুরাগী থেকে কলাকুশলী প্রত্যেকের।
প্রথমে শঙ্কর ও ঐশানি, আর তারপর রুদ্র আর গৌরীর গল্প নিয়ে এগিয়েছে এই ধারাবাহিক। হরগৌরী পাইস হোটেল যীশু সেনগুপ্তের প্রোডাকশন হাউজের প্রথম ধারাবাহিক। ৭৬৭টি পর্বে সম্প্রচারিত হল এই সিরিয়াল। শোনা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী সিরিয়াল চিরসখা আসতে চলেছে হরগৌরী পাইস হোটেলের জায়গায়।












Click it and Unblock the Notifications