শেষ হল হরগৌরী পাইস হোটেলের যাত্রা, দুঃখ ভুলতে কী করলেন ঐশানী?
ধারাবাহিকের দুনিয়ায় যাওয়া আসাই একমাত্র রীতি। কোন নতুন সিরিয়াল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিদায় ঘন্টা বাজে পুরনো কোনও ধারাবাহিকের। তবে সে সবার পরেও অনেক সিরিয়াল এমন রয়েছে যা দর্শকদের মনে থেকে যায় বহুদিন ধরে। আর তেমনি একটি সিরিয়াল হল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল। খবর এসেছিল আগেই সেই মতোই শেষ হয়ে গেল এই ধারাবাহিকের যাত্রাপথ। ইতি মধ্যেই অন্তিম পর্যায়ের শুটিং শেষ হয়েছে।
হরগৌরী পাইস হোটেলের জন্য বেজেছে ছুটির ঘন্টা। এরমধ্যে এই ধারাবাহিকের শেষ পর্বও শুট হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই চিরতরে বিদায় নেবে এই ধারাবাহিক। স্বাভাবিকভাবেই প্রযোজক পরিচালক সহ সকল কলাকুশলীদের চোখে জমছে জল। ১৮ই জানুয়ারি ৭৬৭ পর্ব নিয়ে শেষ হয়েছে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের শেষ দিনের শুটিং। সেখানে উপস্থিত ছিলেন নীলাঞ্জনার দুই মেয়ে সারা ও জারা।

স্টার জলসার এই সিরিয়াল শুরু হওয়ার বেশ কিছুদিনের মধ্যে সকল সিরিয়াল প্রেমীদের মনে জায়গা করে নিতে পেরেছিল। আড়াই বছরেরও বেশি সময় ধরে এই সিরিয়াল চলার দরুন সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছিল শুভস্মিতা ওরফে ঐশানী। শুভস্মিতার এটা প্রথম ধারাবাহিক হওয়ার জন্য সকলের থেকে একটু বেশি মন খারাপ তাঁর।
তবে সম্প্রতি সুচিস্মিতা পোস্ট করেছেন তাঁর গান গাওয়ার একটি ভিডিও। আর তাতে লাইক করে ভক্তরা বলছেন দুঃখ ভুলতে এবার সুরের সঙ্গে বন্ধুত্ব করেছেন অভিনেত্রী। উল্লেখ্য হরগৌরী পাইস হোটেলের হাত ধরেই প্রযোজনায় হাতেখড়ি হয়েছিল যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার। কিন্তু এই দম্পতির সুখের সেদিন এখন আর নেই বাস্তব জীবনে আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে প্রোডাকশন হাউজও আলাদা করে ফেলেছেন দুই তারকা। তবে হরগৌরী পাইস হোটেলের মধ্য দিয়ে থেকে গেল অনেক সুখের স্মৃতি।












Click it and Unblock the Notifications