টিআরপি তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ার ফল, শেষ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় সিরিয়াল
সিরিয়ালের দুনিয়ায় এই মুহূর্তে আসা-যাওয়ার খেলা লেগেই রয়েছে। একদিকে যেখানে শুরু হচ্ছে নিত্যনতুন সিরিয়াল অন্যদিকে সেখানেই ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পুরনো ধারাবাহিকের। তবে এক্ষেত্রে সবই টিআরপির খেলা। টিআরপি পয়েন্ট ভালো না হলে কোনও সিরিয়াল মাত্র দু-তিন মাসে, আবার কোন সিরিয়াল ছমাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই তালিকায় নাম লেখাল আরও একটি সিরিয়াল।
টেলিকাস্টিং এর পর দর্শকের মনে কোনও দিনও তেমন একটা দাগ কাটতে পারেনি সিরিয়াল চিনি। রাতের দিকে জলসার পর্দায় দেখানো হত সিরিয়ালটি। ভালো টিআরপি না থাকায় অন্যান্য সিরিয়ালগুলির সঙ্গে দৌড়ে লাগাতার পিছিয়ে পড়ার কারণে, শেষ হচ্ছে এই ধারাবাহিক।

ছবি সৌজন্য- Star Jalsha/youtube
কোনও এক অজানা টানে রায়চৌধুরী বাড়িতে এসেছিল চিনি। কিন্তু বাড়ি দেখেই তার বেশ কিছু স্মৃতি মনে পড়ে যায়। তারপর সেই বাড়িরই ছেলে দ্রোণ- এর সঙ্গে বিয়ে হয় চিনির। এভাবেই এগিয়েছে গল্প। এখন এসেছে গল্পের নতুন মোড়। চিনি এবং দ্রোনের সন্তান ভগবতীকে নিয়ে চলছে কারেন্ট ট্র্যাক। তবে কাহিনীতে নানা রকমের টুইস্ট এনেও দর্শক টানতে খুব একটা সক্ষম হয়নি এই সিরিয়াল।
সোমরাজ মাইতি অভিনীত সিরিয়াল ছিল মূলত ছিল পুনর্জন্মের গল্প নিয়ে। কীভাবে পুনর্জন্ম নিয়ে নিজের খুনিকে শাস্তি দেবে নায়িকা, তা নিয়েই ছিল প্রধানত সিরিয়ালের কাহিনী। কিন্তু টিআরপি তালিকায় খারাপ ফলের জন্য বদল হয়েছিল স্লট। এমনকি প্রধান নায়িকা বদল করেও ফেরানো যায়নি ধারাবাহিকের ভাগ্য। অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে এই সিরিয়াল। তবে এর বদলে কোন ধারাবাহিক আসবে, তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications