গাঁটছড়া ধারাবাহিকে খড়ি-ঋদ্ধির বিয়ে! তাহলে দ্যুতি কোথায়, অধীর আগ্রহে দর্শকরা
গৌরব-সোলাঙ্কি অভিনীত এই বাংলা ধারাবাহিক
সন্ধে হলেই টিভির সামনে বসেন অনেক। বাংলা ধারাবাহিক দেখার নেশা প্রায় অনেকেরই। আগের মাসেই স্টার জলসার শুরু হয়েছিল নতুন বাংলা ধারাবাহিক 'গাঁটছড়া’। কিছুদিনের মধ্যেই দর্শকের মনে জায়গা করে আছে এই সিরিয়াল। গৌরব-সোলাঙ্কি অভিনীত এই বাংলা ধারাবাহিক।

এই বাংলা ধারাবাহিকে দেখা যায় সিংহ রায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান। যার বাড়িতে আয়োজিত হয়েছিল জগদ্ধাত্রী পুজো। আর এই বাড়ির পুজোতেই প্রথম দেখাতেই সুন্দরী দ্যুতির প্রেমে পড়ে যায়। তাই সবাই সিংহ রায় বাড়ির বড় বউমা করতে চায় দ্যুতিকে।
কিন্তু গল্পে যেন এএক অন্য মোড়। দ্যুতির বোন খড়ি কিন্তু একেবারেই বদমেজাজী ঋদ্ধিমানকে সহ্য করতে পারেন না। আবার অপরদিকে দেখা যাচ্ছে, বদমেজাজী ঋদ্ধির ভাই রাহুল সর্বদায় দাদার পছন্দের জিনিস ছিনিয়ে নিতে চায়। আর এসময় সকলের সামনে আসে স্টার জলসার নতুন বাংলা ধারাবাহিকের নয়া প্রমো। যা দেখে প্রায় সকলেই অবাক। কিন্তু কেন? ধারাবাহিকে দেখা যাচ্ছে হবু বউয়ের সঙ্গে ঋদ্ধিমানের প্রথম ডেট প্ল্যান করে একেবারেই নষ্ট ভেস্তে তাঁরই ছোট ভাই রাহুল।
নায়ক ঋদ্ধির আবার মেয়ে দেখা নিয়ে নাক উঁচু। নায়িকা দ্যুতিকে ফাস্ট দেখেই নায়কের মনে ধরেছিল। ভাই রাহুল চায় না দাদা ঋদ্ধি ও দ্যুতির বিয়েটা হোক। অন্যদিকে আবার, নায়িকা দ্যুতিও ফিদা রাহুলের 'হিরোগিরি’ দেখে। আর সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে ভাই রাহুলের কথা শুনেই ঋদ্ধিকে বিয়ে না করে কনের সাজেই বিয়ের মন্ডপ থেকে পালাচ্ছে নায়িকা।
আবার গল্পে অন্য মোড়। দেখা যায় সিং রায় বাড়িতে মেয়ের বিয়ে দিতে দ্যুতির মা অন্য এক নাটক শুরু করেন। প্রোমোতে দেখা যাচ্ছে দ্যুতি পালিয়ে যাওয়ায় আত্মহত্যা করার নাটক শুরু করে খড়ির মা। তখন খড়ি মেয়ের সামনে এক কঠিন শর্ত রাখা হয়। বলা হয় 'হয় তুই দ্যুতির জায়াগায় কনের সাজে মন্ডপে যাবি, নয়তো আমার মরা মুখ দেখবি’।
কিন্তু মা বলে কথা! খড়ি কিন্তু তাঁর মায়ের শর্ত একেবারেই ফলে দিতে পারেনি। তাই ইচ্ছার বিরুদ্ধে ঋদ্ধিমানের সাথে বিয়ের পিঁড়িতে বসে খড়ি। জানা গিয়েছে, নতুন বছরের ১২ থেকে ১৮ জানুয়ারি ৭ দিন সম্প্রচারিত হবে খড়ি-ঋদ্ধিমানের সাতপাকে বাঁধা পড়ার পর্ব। যদিও প্রমো সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয়েছে নানাভাবে ট্রোলিং। কেউ বলছেন বকুলকথা সিরিয়ালের কপি পেস্ট। অনেকে আবার বিশ্বাস করতে পারছেন না এতো তাড়াতাড়ি ঋদ্ধিমান আর খড়ির বিয়ে হবে। তবে কী লুকিয়ে আছে এই বাংলা ধারাবাহিকের পিছনে?












Click it and Unblock the Notifications