‘আদৃত দা-র সঙ্গে জুটি বাঁধলে ভালোই লাগত’, বললেন সৃজা, এবার কি তবে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী?

'আদৃত দা-র সঙ্গে জুটি বাঁধতে পারলে ভালোই লাগতো'। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সৃজা দত্ত। কিন্তু হঠাৎ এ কথা কেন বললেন অভিনেত্রী? বিষয়টা বিস্তারিত জেনে নেওয় যাক।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'আলোর কোলে'র সম্প্রচার শেষ হতেই গুঞ্জন ছড়ায় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নতুন ধারাবাহিক আনতে চলেছে ওই চ্যানেলে। পুজোর আগে এই খবরে শিলমোহর পড়েছে। আর এই নতুন ধারাবাহিকের হাত ধরেই ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেতা আদৃত রায়। এ কথাও এখন প্রায় সকলেরই জানা। কিন্তু সম্প্রতি শুরু এক নতুন চর্চা। শোনা যা, এই আসন্ন ধারাবাহিকটিতে আদৃতের বিপরীতে দেখা যাবে সৃজা দত্তকে! অর্থাৎ, ছোটপর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন 'বাঘাযতীন' খ্যাত অভিনেত্রী সৃজা!

ছবি সৌজন্য- Sreeja ও Adrit/ facebook

দেবের 'বাঘা যতীন' ছবির হাত ধরে অভিনয়ে হাতেখড়ি সৃজার। সেখানে তিনি বিপ্লবীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। সদ্য তাঁকে দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পুজোর ছবি 'টেক্কা'য়, একজন সাংবাদিকের চরিত্রে। ইতিমধ্যেই তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এরপর তাঁর ছোটপর্দায় ফিরে আসার খবর রটতেই দর্শকের মনে কৌতূহল দেখা দেয়। এবার দর্শকের মন থেকে সব কৌতূহল দূর করলেন অভিনেত্রী সৃজা দত্ত স্বয়ং।

তাঁর ছোটপর্দায় পা রাখার খবরটি যে একেবারেই সত্য নয়, তা স্পষ্ট করলেন সৃজা নিজেই। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠে এলে সৃজা জানান, 'পড়ার চাপ প্রচণ্ড। বইখাতা থেকে মুখ তুলতে পারছি না। তার উপরে এমন একটা গুজব! কোথা থেকে ছড়াল, কী ভাবে ছড়াল, কে বলল, কিচ্ছু জানি না'। তিনি আরও বলেন, 'আদৃত দার বিপরীতে অভিনয় করতে পারলে খুবই ভালো লাগত। কিন্তু আপাতত সে রকম কোনও সম্ভাবনা নেই। আমি কোনও মেগা সিরিয়ালে কাজ করছি না। আমার তো এখন পড়াশোনা চলছে, সিরিয়াল করলে তো পড়াশোনা দঁকে উঠবে'।

পর্দায় সৃজার যাত্রা শুরু দেবের বৌয়ের চরিত্র দিয়ে। তাঁর পরের ছবির পরিচালক সৃজিত। সেখানেও দেব। দ্বিতীয়বার দেবের ছবিতে অভিনয় করে আপ্লুত সৃজা। 'টেক্কা' টলিউডকে সৃজা সম্পর্কে নতুন করে ভাবাচ্ছে, এমনই চর্চা চলছে বাংলা বিনোদন দুনিয়ার অন্দরে। বর্তমানে একাধিক মাধ্যমে কাজ নিয়ে কথা চলছে সৃজার। তালিকায় বড় পর্দা, সিরিজ, সবই আছে। পড়া সামলে, চরিত্র পড়ে যেটা পছন্দ হবে সেটাই করবেন সৃজা। এর থেকে স্পষ্ট হল যে, সৃজার অভিনয়ে মুগ্ধ হওয়ার জন্য এখনও হয়তো বেশ কয়েকটা বছর অপেক্ষা করতে হবে দর্শককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+