অধীর আগ্রহে অপেক্ষার অবসান, আরও ভয়ঙ্কর খেলা নিয়ে আসছে স্কুইড গেম-২

কেন তারা খেলার নামে এইভাবে মেরে ফেলে সকলকে? এই প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা ছিল সকল দর্শকদেরই। অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব বিখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কোরিয়ান ওয়েব সিরিজ 'স্কুইড গেম'-এর দ্বিতীয় সিজনের কথা ঘোষণা করেছে। সম্প্রতি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই টানটান উত্তেজনাময় ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের কথা ঘোষণা করেছে। সেইসঙ্গে প্রকাশ্যে এনেছে এর টিজারও।

আসছে স্কুইড গেম-২, প্রকাশিত প্রথম ঝলক

জনপ্রিয় ওটিটি জায়েন্ট 'নেটফ্লিক্স' নিজেদের টুইটার অ্যাকাউন্টে পর পর দুটি টুইট করেছে, যার মধ্যে প্রথমটিতে একটি টিজার শেয়ার করেছে। সেখানে লেখা হয়েছে, "স্কুইড গেম-২ এর সঙ্গেই ফিরে আসতে চলেছে রেড লাইট ও গ্রিন লাইট।" আর যাঁরা এরই মধ্যে এই জনপ্রিয় ওয়েব সিরিজের প্রথম পর্বটি দেখেছেন তাঁরা খুব ভালো মতই জানেন যে লাল আলো সবুজ আলো আসলে কী। এরই সঙ্গে এর ভয়ঙ্কর পরিণতির সঙ্গেও যথেষ্ট অবগত দর্শকরা। এবং এরই সঙ্গে দ্বিতীয় টুইটে, নেটফ্লিক্স পরিচালক হোয়াং ডং-হুকুর একটি বিশেষ নোট শেয়ার করা হয়েছে।

'নেটফ্লিক্স' এর এই দ্বিতীয় নোটে স্কুইড গেম সিরিজের পরিচালক হোয়াং ডং-হুকু লিখেছেন, 'আমরা খুব তাড়াতাড়ি স্কুইড গেমের একটি নতুন রাউন্ড নিয়ে ফিরে এসেছি।' গত বছর, স্কুইড গেমের প্রথম সিজন রিলিজ হয়েছিল। কিন্তু অনেকেই জানেন না এর নেপথ্য কাহিনি। পরিচালক এই নোটে জানিয়েছেন যে, "এই সিরিজের কনসেপ্ট ও সবকিছু তৈরি করতে পাক্কা ১২ বছর লেগেছিল। কিন্তু, অবাক করা বিষয় এই যে, 'নেটফ্লিক্স'এর অন্যতম সবচেয়ে জনপ্রিয় সিরিজ হয়ে উঠতে এর সময় লেগেছে মাত্র ১২ দিন। 'স্কুইড গেম'-এর চিত্রনাট্য লেখক, পরিচালক এবং প্রযোজক হিসেবে আমি সারা বিশ্বের ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের অনুষ্ঠান দেখার এবং পছন্দ করার জন্য সবাইকে ধন্যবাদ।"

প্রসঙ্গত, 'স্কুইড গেম'-এর পরবর্তী সিজন যে আসতে চলেছে তা প্রথম সিজনেই আভাষ পাওয়া গিয়েছিল। অধীর আগ্রহে সিজন ২ এর জন্য অপেক্ষা হোয়াং ডং-হুকু নোটে আরও লিখেছেন, "এখন গি-হুন রিটার্নস, দ্য ফ্রন্ট ম্যান রিটার্নস, সিজন ২ আসছে। ম্যান ইন স্যুটও ফিরে আসতে পারে। ইয়াং-হি-এর বয়ফ্রেন্ড চেউল-সুর সাথেও আপনাকে পরিচয় করানো হবে। মারণ খেলা 'স্কুইড গেম'-এর এই নতুন রাউন্ডের জন্য আমাদের সঙ্গে যোগ দিন।"

উল্লেখ্য, ক্রাইম থ্রিলার 'স্কুইড গেম' এর প্রথম সিজনটি জনপ্রিয় ওটিটি জায়েন্ট 'নেটফ্লিক্স' এর এখনও পর্যন্ত সবচেয়ে বড় হিট ওয়েব সিরিজগুলির মধ্যে একটি। ৯ পর্বের এই সিরিজটি প্রকাশের মাত্র ৪ সপ্তাহের মধ্যে, এর দর্শক সংখ্যা ১.৬৫ মিলিয়ন প্রতি ঘন্টায় পৌঁছেছে। দ্বিতীয় সিজনটি আগামী ২০২৩ সালের শেষের দিকে কিংবা তার পরের বছর ২০২৪ সালের শুরুর দিকে আসতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+