স্পাইডারওম্যান অবতারে তাঁর ধর্না কাজে দিল, বিগ বস ওটিটিতে ডাক পেলেন রাখী সাওয়ান্ত
স্পাইডারওম্যান সেজে ড্রামা কুইন রাখী সাওয়ান্ত বিগ বসের সেটের সামনে ধর্নায় বসেছিলেন এবং তাঁর আবদার ছিল 'বিগবস মুঝে আন্দার আনে দো।’ এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে রাখী সাওয়ান্তের। অবশেষে রবিবারই বিগ বস ওটিটির ঘরে প্রবেশ করতে চলেছেন রাখী। রবিবার সানডে কা ওয়ার পর্বে সঞ্চালক করণ জোহরের সঙ্গে যোগ দেবেন প্রাক্তন এই বিগ বস প্রতিযোগী এবং তাঁকে দেখা যাবে বাড়ির প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে এবং দর্শকদের জন্য দারুণ কিছু মজা অপেক্ষা করছে।

বিগ বস ওটিটিতে যাওয়ার কথা নিশ্চিত করে জানিয়ে রাখী ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে জানান যে তাঁর পরীক্ষার সময় অবশেষে শেষ হল। এরপর রাখী গানও করেন 'শায়েদ মেরি শাদি কা খেয়াল’, জানান যে তিনি বিগ বসের জন্য জিলিপি, ফাফদা, সিঙারা নিয়ে যাবেন। রাখী তাঁর অনুগামীদের ভুট অ্যাপ ডাউনলোড করার জন্য অনুরোধ করেছেন। রাখী বিগ বসের ঘরে গিয়ে সকল প্রতিযোগীর ক্লাস নেবেন। এই ভিডিও রাখী এটা বলে শেষ করেন যে তিনি করণ ভাইয়া ওরফে করণ নাথের জন্য রাখী নিয়ে আসছেন।
রাখী এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'দেখো অবশেষে বিগ বস আমায় ডেকে পাঠালো। আমর তপস্যা সফল হয়েছে। আমি আসছি এই রবিবার। সব প্রতিযোগীদের বলতে যে আসল ওটিটি তো আমি।’ রাখীর অন্যান্য ভক্তদের পাশাপাশি সাথ নিভানা সাথিয়া অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য রাখির বিগ বস ওটিটিতে যাওয়া নিয়ে খুবই খুশি হয়েছেন। তিনি রাখীর পোস্টে লিখেছেন, 'রাখা আমরা মিস করব তোমায়’।
সম্প্রতি শুরু হয়েছে বিগ বস ওটিটি। দুই সপ্তাহ যেতে না যেতেই জমে উঠেছে সেই শো। হয়েছে প্রথম রাউন্ডের বাতিল পর্বও। শো’র সঞ্চালক করণ জোহর রয়েছেন ভরপুর স্পিরিটে। ইতিমধ্যেই সেই শো’য়ে ডাক পেয়েছিলেন প্রাক্তন বিগবস প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। কিন্তু কিছুতেই ডাক পাচ্ছিলেন না রাখী। আর সেই অভিমানেই দিন চারেক আগে বিগ বসের উদ্দেশ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন তিনি। এরপরই রাখীকে দেখা যায় হাতে সুটকেস। গলায় গয়না। আর পরনে স্পাইডারম্যানের পোশাক। রাস্তাতেই বসে পড়লেন তিনি। বিগনবসের নাম ধরে চিৎকার করতে করতে রাখী বলতে শুরু করেন, 'প্লিজ বিগ বস, মুঝে বুলালো’। রাখীর ওই স্টান্টের কিছুদিন পার হতেই হাতেনাতে মিলল ফল।












Click it and Unblock the Notifications