আজ আরও এক সৌরভের জন্মদিন! 'করুণাময়ী রানী রাসমণি' র সেট-এ 'গদাই ঠাকুর'কে ঘিরে হইচইয়ের ভিডিও দেখুন

আজ আরও এক সৌরভের জন্মদিন! 'করুণাময়ী রানী রাসমণি' র সেট-এ 'গদাই ঠাকুর'কে ঘিরে হইচইয়ের ভিডিও দেখুন

৮ জুলাই জন্মদিন গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এরপর আজ ৯ জুলাই জন্মদিন পালন করছেন 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিকের গদাই ঠাকুর সৌরভ সাহা। ইতিমধ্যেই বাংলা সিরিয়াল 'করুণাময়ী রানী রাসমণি'র উত্তর পর্ব শুরু হয়েছে। আর তার আগে থেকেই গদাই ঠাকুরের ভূমিকায় কার্যত জনপ্রিয়তায় মাত করেছেন সৌরভ। আজ তাঁর জন্মদিন।

টেলিভিশনে ১০ বছর

বাংলা টেলিভিশন জগতে সৌরভের অভিনয় জীবনের অন্তত ১০ বছর কেটে গিয়েছে। তারপরও তিনি এগিয়ে চলেছেন , নানান অভিনয়ে মানুষের মন জয় করে। তবে সদ্য তাঁর অভিনীত গদাই ঠাকুর চরিত্রটি কার্যত বাংলার ঘরে ঘরে মানুষের মনে দাগ কেটেছে।

মহারাজের পর আজ আরও এক সৌরভের জন্মদিন

সদ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষ্যে বাংলার বিভিন্ন মহলের তপফে সৌরভের কাছে আসে শুভেচ্ছা বার্তা। তবে আজ অন্য সৌরভের জন্মদিন। 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিকে রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করে কার্যত সৌরভ সাহা তাক লাগিয়ে দিয়েছেন। আর সেই উপলক্ষ্যেই এদিন সিরিয়ালের সেটএ কার্যত উচ্ছ্বাসের আবহ ছিল।

চলল নাচ, ধুতি পরে কেট কাটা!

এক ভিডিও পেস্ট করে সৌরভ এদিন তাঁর সোশ্য়াল মিডিয়ায় জানান দেন যে, সেট-এ কীভাবে উদযাপন করা হয়েছে তাঁর জন্মদিন। গোটা টিম এই উদযাপনে সামিল হয় এদিন।

সৌরভের বার্তা

সৌরভ এদিন জন্মদিন উদযাপনের ভিডিও পোস্ট করে ফেসবুকে লেখেন,' এই ভালোবাসাই তো কাজ করার আবেগ কয়েক গুণ বাড়িয়ে দেয়... ধন্যবাদ "করুণাময়ী রানী রাসমণি" দলের সকলকে ধন্যবাদ 'জী বাংলা' কে আপনাদের এই আয়োজনে আমি ধন্য'। আরও এক পোস্টে সৌরভ লেখেন, 'আমি সকলের কাছে কৃতজ্ঞ আমার পরিবার বন্ধুবান্ধব আপনারা যারা আমাকে হৃদয়ে স্থান দিয়েছেন... আপনারা সকলে ভালো থাকুন আর এভাবেই ভালোবাসায় ভরিয়ে রাখুন আপনাদের চারিপাশ'।

সৌজন্য-সৌরভ সাহার ফেসবুক পোস্ট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+