'দাদাগিরি সিজন-৯ ফিনালে-এর মঞ্চে প্রথমবার একসঙ্গে নাচের তালে পা মেলাবেন সৌরভ-ডোনা
'দাদাগিরি সিজন-৯ ফিনালে-এর মঞ্চে প্রথমবার একসঙ্গে নাচের তালে পা মেলাবেন সৌরভ-ডোনা
'লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি', সপ্তাহান্তে দিনের শেষে এই গান শুনলেই সকলে বসে যান টিভির সামনে। আর তারপরেই চলে স্লগ ওভার, গুগলি, বাপি বাড়ি যা-র খেলা। আর সেইসঙ্গে মঞ্চের মধ্যমণি হসেবে স্বয়ং বাংলার মহারাজ, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি। যা বরাবর সকল দর্শকদের চুম্বকের মত আকর্ষণ করে রিয়্যালিটি শো 'দাদাগিরি' দেখার জন্য। বেশ কয়েকমাস ধরে বিনোদনের পর শেষ হচ্ছে দাদাগিরি সিজন-৯। আর সম্প্রতি শুটিং হল সেই শোয়ের। দেখে নাওয়া যাক তার আগাম কিছু ঝলক।

মঞ্চে তারার মেলা
আগামী ৫ জুন রবিবার সম্প্রচার হতে চলেছে দাদাগিরি আনলিমিটেডের গ্র্যান্ড ফিনালে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের শুটিং হয়ে গিয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। তারকাখচিত ছিল সেই অনুষ্ঠান। বাংলার এই প্রজন্মের অন্যতম সেরা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত থাকছেন দাদাগিরির এই সিজনের গ্র্যান্ড ফিনালে-তে। এছাড়াও দিতিপ্রিয়া রায়, বাংলার রকস্টার রুপম ইসলাম, প্রিয় 'মিঠাই' সৌমিত্রিষা কুন্ডু, তৃণা ও নীল ভট্টাচার্যও আসতে চলেছেন এই মঞ্চে।

নাচের তালে সৌরভ-ডোনা
তবে এখানেই শেষ নয়, চমক থাকছে আরও। এই সিজনে দাদাকে প্রথমবার দেখাজাবে সম্পূর্ণ অন্যরকম অবতারে। কারণ এই সিজনের ফাইনাল খেলায় উপস্থিত থাকছেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ও। আর সেখানেই সম্পূর্ণ আলাদা মেজাজে দেখা যেতে চলেছে এই পাওয়ার কাপলকে। কারণ এবার দাদাগিরির মঞ্চে নাচ করতে দেখা যেতে চলেছে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়কে, আর তাও আবার ডোনার হাত ধরে। জনপ্রয় গানের তালে তালে নাচ করে দর্শকদের মন জয় করেতে চলেছেন সৌরভ-ডোনা। দাদাগিরির মঞ্চে গোটা সিজন জুড়ে ডোনাকে নিয়ে অনেক মজাদার কথা বলতে দেখা গিয়েছে। এবার এই পাওয়ার কাপলের নাচ দেখতে উদগ্রীব জনতা।

শুরু থেকে শেষ দাদাগিরি
২০২১ সালের ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এই সিজনের। ৮-৯ মাস ধরে শনি- রবিবার দর্শকদের মাতিয়ে রাখতেন ভারতীয় ক্রিকেটের 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদাগিরি শেষ হওয়ার কথা আগে থেকে বলা হলেও তার দিনক্ষণ বলা হয়নি। অবশেষে সেই দিন সামনে এসেছে। গ্র্যান্ড ফাইনালের দিন প্রকাশ হবার পর থেকে দর্শক মহলে মন খারাপের ঢেউ। কিন্তু ধামাকা দিয়ে শেষ হতে চলেছে দাদাগিরি সিজন ৯।

জেলায় জেলায় যুদ্ধ
মূলত জেলায় জেলায় যুদ্ধ হয় দাদাগিরির মঞ্চে, বাংলার সব জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহন করেন এই প্রশ্ন উত্তর ভিত্তিক রিয়্যালিটি শো-তে। আর সেখানেই এতদিনের স্কোরের ভিত্তিতে সেরা ৬ জেলা নামবে শেষ লড়াইতে। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, দার্জিলিং, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান মিলিয়ে মোট ছয়টি জেলাকে খেলতে দেখা যাবে ফাইনালে। আর সকলকে টেক্কা দিয়ে এখন কোন জেলার মাথায় ওঠে সেরার সেরা খেতাবের মুকুট সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications