ফের এক পর্দায় দেখা মিলবে সৌমিত্র-মনুর, দেখুন ‘শুধু আসা ও যাওয়া’র ট্রেলার
একসময় দাপটের সঙ্গে পর্দা কাঁপিয়েছেন জনপ্রিয় বর্ষীয়মান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ থেকে কয়েক বছর আগে পরলোকে পাড়ি দিয়েছেন অভিনেতা। তবে তাকে আজও ভুলতে পারেননি সিনেমাপ্রেমীরা। সেইসঙ্গে আরেক জনপ্রিয় অভিনেতা হলেন মনু মুখোপাধ্যায়, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। এবার প্রয়াত দুই অভিনেতাকে দেখা যাবে একই ফ্রেমে অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মনু মুখোপাধ্যায় নতুন সিনেমা শুধু আসা-যাওয়া আসছে।

ছবি কে পরিচালনা করবেন
সিনেমাটির পরিচালনা করেছেন মনীশ ঘোষ। ছবিটি মুক্তি পেতে চলেছে মার্চ মাসের ২৪ তারিখ। সিনেমাটির প্রযোজনা করেছেন বজরং আগরওয়াল ও রবিউল শেখ। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার ট্রেলার ও গান।

কোথায় সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে
সিনেমার ট্রেলার লঞ্চ হয় নন্দনে। একই সঙ্গে মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে। এই সিনেমা সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। সিনেমায় গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা রূপঙ্কর বাগচি- সহ অন্যান্যরা।

কে কে সিনেমায় অভিনয় করেছেন
সৌমিত্র ও মনু মুখোপাধ্যায় ছাড়াও এখানে অভিনয় করতে দেখা যাবে ভরত কল, বিশ্বনাথ বোস, কাঞ্চন মল্লিক, রত্না ঘোষাল, অনামিকা দে-সহ অন্যান্যদের। এই ছবির চিত্রনাট্যকার হলেন মনোজ মিত্র।
কী নিয়ে ছবির গল্প
কী নিয়ে সিনেমার গল্প, এই ছবির গল্প গড়ে উঠবে এক বৃদ্ধ ব্যক্তিকে। শেষ জীবনের প্রান্তে পৌঁছে যাওয়া বয়স্ক মানুষকে নিয়ে কোনও এক কারণে দীর্ঘদিনের বাড়ি ভাড়া ছেড়ে চলে যেতে হবে। তাকে কিন্তু কোথায় যাবেন কার কাছে থাকবেন সে বিষয়ে কিছুই জানেন না তিনি। যাওয়ার সময় নানান ঘটনা ঘটবে, তবে কী ঘটনা ঘটবে সেটাই জানার বিষয়।
অপরদিকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাসের পরের সিনেমায় জুটি বাধতে চলেছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এই খবর প্রায় অনেকদিন ধরেই জেনেছেন অনুগামীরা। তবে এবার প্রকাশ্যে এল সিনেমার নাম থেকে ছবির প্রথম পোস্টার ।আসন্ন ছবির নাম 'রক্তবীজ'।
যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে , একটি জবা ফুলের ছবি আর তাতে জ্বলছে আগুন। এটা দেখেই বোঝা যাচ্ছে, সিনেমাটির ছবি হবে থ্রিলার ভিত্তিক। মার্চ মাসের ১৫ তারিখ থেকে আসন্ন সিনেমার শুটিং শুরু হবে। কলকাতা, বোলপুর সহ তার আশেপাশের অঞ্চলেই হবে এই সিনেমার শুটিং। পূজোর সময় মুক্তি পাবার কথা রয়েছে এই সিনেমাটি, ছবিটি কেমন হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে আসন্ন সিনেমাটি।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications