এসিপি প্রদ্যুম্ন, দয়া ও অভিজিৎদের ‘সিআইডি’ টিম কি আবার ফিরতে চলেছে?
এসিপি প্রদ্যুম্ন, দয়া ও অভিজিৎদের ‘সিআইডি’ টিম কি আবার ফিরতে চলেছে?
সোনি টিভিতে সিআইডি সিরিয়ালের নাম শুনলেই অনেকেই নস্ট্যালজিয়ায় ভাসবেন আবার অনেকের কাছেই এটা আতঙ্কের নাম। খুন হোক, বা চুরি অথবা অপহরণ, সবেরই তদন্তে নেমে তা সমাধান না করা পর্যন্ত শান্তি পায় না সিআইডির টিম। এসিপি প্রদ্যুম্ন, অভিজিৎ, দয়া এই তিনমূর্তি যেন একেবারে বাড়ির সদস্য হয়ে উঠেছিলেন। দীর্ঘ ২০ বছর সোনি টিভিতে রাজ করে গিয়েছে সিআইডি। সেই সিআইডি নাকি ফের ফিরতে চলেছে? হিন্দি টেলি দুনিয়ায় অনন্ত সেরকমই শোনা গিয়েছে।

১৯৯৮ সালে সফর শুরু করেছিল সিআইডি। যা দীর্ঘদিন চলার রেকর্ড গড়েছিল পরবর্তীতে। কিন্তু শোনা যাচ্ছে আবার নাকি টেলিভিশনে ফিরতে চলেছে সিআইডি। তবে এই গুঞ্জন কতটা সত্যি সে বিষয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। এই সিরিয়ালের অন্যতম অভিনেতা আদিত্য শ্রীবাস্তব জানিয়েছেন যে সিআইডির দ্বিতীয় মরশুম আসা নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এবারে একেবারে অন্যরকমভাবে সিআইডি আসবে বলে শোনা যাচ্ছে। তবে সিআইডি আসবে কি না, সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষকেই নিতে হবে। কিন্তু ঠিক কবে, সেটা এখনই জানা যায়নি। তবে হয়ত পুরনোদের পরিবর্তে নতুন সিআইডি টিম তৈরি করা হবে বলেও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোনা গিয়েছে।
বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে নানা ধরনের কনটেন্ট সহজেই দেখে ফেলতে পারেন দর্শকরা। ফলে সিআইডি টিভিতে ফিরলে তা নিঃসন্দেহে আরও চ্যালেঞ্জিং হবে। সেই কারণেই হয়তো একে অন্যভাবে ফেরানোর চিন্তাভাবনা করছে নির্মাতারা।












Click it and Unblock the Notifications