সেকী! মিঠাইয়ের জীবনে এবার আসছে নতুন কেউ, দেখুন গল্পের নতুন মোড়

সেকী! মিঠাইয়ের জীবনে এবার আসছে নতুন কেউ, দেখুন গল্পের নতুন মোড়

টিভি সিরিয়াল দেখেন অথচ মিঠাইকে চেনেন না, এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। মোদক পরিবার মিঠাইরানিকে প্রায় সকলেই জানেন। যার কারণে ক্রমশই টিআরপির প্রথমে থাকছে মিঠাই ধারাবাহিকটি। এটা দেখার জন্য অধীর আগ্রহে সন্ধ্যেবেলা থেকে টিভির সামনে বসে থাকেন ভক্তরা। গল্পের নতুন মোড় সকলেরই ভালো লাগে।

সেকী! মিঠাইয়ের জীবনে এবার আসছে নতুন কেউ, দেখুন গল্পের নতুন মোড়


গাড়ি দুর্ঘটনায় মিঠাইয়ের জীবন থেকে হারিয়ে যাবে তার উচ্ছেবাবু। আর এই কথা ভেবে প্রায় অনেক ভক্তই মেজাজ হারাচ্ছে। একেবারেই ভালো নেই মিঠাইয়ের ভক্তরা। কেউ রেগে যাচ্ছেন আবার কেউ বা অভিমান করছেন। কেউ মিঠাই দেখা বন্ধ করে দিচ্ছেন। নানান খবর এবার শোনা যাচ্ছে। বাংলা ধারাবাহিকে এবার আসছে নাকি আরও এক নতুন চরিত্র। তাহলে গল্পের নতুন মোড় আবার শুরু।

জানা গিয়েছে, নতুন চরিত্রে দেখা মিলবে প্রবাসী বাঙালির। সে তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য কিন্তু এখানে এই দেশে এসেছে। একটি মেয়ের প্রেমে পড়ে যাবে সে। শুধু পরিবারের নতুন সদস্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। আর এটা দেখার জন্যই মিঠাইয়ের অনুগামীদের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সিড চলে পর তাহলে কি মিঠাইয়ের সঙ্গে আবার কী প্রেম জমবে নতুন মানুষের। কোন দিকে মোড় নিতে চলেছে মিঠাই ধারাবাহিকের গল্প! তার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন অনুগামীরা। জানা গিয়েছে, মিঠাইয়ের নতুন চরিত্রের নাম রোহন। তার আসল নাম অর্জুন সিং শিখাওয়াত। কেমন অভিনয় করবেন তিনি সেদিকেই তাকিয়ে ভক্তরা।

বলা বাহুল্য, শোনা যাচ্ছে, কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে বাংলা ধারাবাহিক 'উড়ন তুবড়ি’। যা কিন্তু খুব পছন্দ ভক্তদের। এটি সম্প্রচার হয় সন্ধে ৬ টায়। শোনা যাচ্ছে এটা এবার রাত ৮ দেখানো হবে। মাথায় হাত অনুগামীদের। আসলে জি বাংলার অফিশিয়াল ইউটিউব পেজে উড়ন তুবড়ির নতুন প্রোমো দেওয়া হয়েছে‌। আর সেখানেই দেখানো, রোজ রাত ৮টা’য় ধারাবাহিকটি দেখানো হবে। অনুগামীরা নানান মত পোষণ করেছেন।

অনেকের মতে, ওই সময় তো মিঠাই দেখানো হয়। তাহলে কী মিঠাইয়ের টাইম পরিবর্তন হচ্ছে, তা কিন্তু একদম নয়। সময় পাল্টাচ্ছে না জনপ্রিয় ধারাবাহিকের। প্রোমো আপলোড করার সময় সামান্য ভুল হয়েছে শিরোনামে। আর এনিয়েই সমস্যা। নিজের টাইমে দেখানো হবে মিঠাই ধারাবাহিক। যা শুনে স্বস্তি পেয়েছে সিরিয়ালের ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+