জীবন না সিরিয়াল? হইচই-এর ‘বোকা বাক্সতে বন্দি’ সোলাঙ্কি-নীল
বঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে, সে বিষয়ে নিশ্চিত না হলেও 'হইচই'তে কবে আসছে নতুন ওয়েব সিরিজ 'বোকা বাক্সতে বন্দী'? তা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন। আর এই ওয়েব সিরিজের হাত ধরেই ফের অভিনয় জগতে ফিরছেন সোলাঙ্কি রায়। এর আগে 'গাঁটছড়া' ধারাবাহিকে তাঁকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল।
এই সিরিজে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্যও। এই ওয়েব সিরিজে সোলাঙ্কির সঙ্গে অভিনয় করেছেন সৌম্যও। সম্প্রতি মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ 'বোকা বাক্সতে বন্দি'র ট্রেলার।

এই ওয়েব সিরজে সোলাঙ্কিকে হুইলচেয়াারে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর যত্ন নিচ্ছেন নীল। সৌম্যকেও সোলাঙ্কির সঙ্গে দেখা যাচ্ছে। এই তিনজনের সম্পর্কের সমীকরণই 'বোকা বাক্সতে বন্দি'-র মূল আকর্ষণ হতে চলেছে।
আমরা প্রতিদিন কীভাবে আমাদের জীবনের জাঁতাকলে আবদ্ধ হয়ে পড়ি, এই সিরিজ হবে তারই এক জ্বলন্ত উদাহরণ। ট্রেলার দেখেই তা স্পষ্ট হয়েছে দর্শকের কাছে। আগামী ২১ জুন হইচই-এর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে দেবালয় ভট্টাচার্যের নতুন ওয়েব সিরিজ 'বোকা বাক্সতে বন্দি'। ওটিটিতে দর্শকের মন কতটা কেড়ে নিতে পারবে এই ওয়েব সিরিজ? সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications