এবার আরও জমবে খেলা, বিগ বস ১৬–এ প্রবেশ করছেন ইন্টারনেট সেনসেশন কিলি পল
ইন্টারনেট সেনসেশন তানজানিয়ার কিলি পল, যিনি বলিউডের একাধিক গানে নাচ-গান করে দারুণভাবে এই দেশে জনপ্রিয়তা অর্জন করেছেন, তাঁকে এবার দেখা যাবে রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৬-এ। প্রসঙ্গত, কিলি তাঁর বোন নীমার সঙ্গে বলিউড গানগুলিকে গেয়ে ভারত তথা সোশ্যাল মিডিয়ায় অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছেন।

বিগ বস ১৬-এ এসে কিলি পল রিলস তৈরি করবেন এবং আব্দু রোজিক ও এমসি স্টানের সঙ্গে টাস্কে যোগ দেবেন। সম্প্রতি আব্দু রোজিকের সঙ্গে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাঁরা সলমন খানের প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া সিনেমার জনপ্রিয় গান 'ওহ ওহ জানে জানা'য় নাচ করছেন। বিগ বস হাউসে কিলি পলের প্রবেশ নিয়ে প্রোমো ভিডিও শেয়ার করে নির্মাতারা লিখেছেন, 'ঘরের মধ্যে ধামাল হবে যখন তানজানিয়া থেকে আসবেন কিলি পল'।
প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে যে কিলি পলকে বাড়ির সদস্যরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। সলমন খানের জনপ্রিয় ডায়লগ বলে আব্দু রোজি স্বাগত জানান কিলি পলকে। ভিডিওতে অন্যান্য সদস্যদের সঙ্গে কিলি পলকে তু চিজ বড়ি হ্যয় মস্ত মস্ত গানে নাচতেও দেখা যায়। এই শোয়ের আগামী পর্বে এও দেখা যাবে যে নিমরিত কউর আলুওয়ালিয়া বিগ বসের কাছ থেকে বিশেষ ক্ষমতা পাবেন। তিনি টিনা দত্ত, মান্য সিং এবং সৌন্দর্য শর্মার মধ্যে একজন প্রতিযোগীকে ঘরের কাজ করার শাস্তি থেকে মুক্তি দেবেন এবং প্রিয়াঙ্কা চাহার চৌধুরীকে শাস্তি দেবেন কারণ তিনি ক্যাপ্টেনের কথা অগ্রাহ্য করে মান্য সিংকে রান্না করার পরামর্শ দেন।












Click it and Unblock the Notifications