এবার জি বাংলায় আসছে ‘শিশু ভোলানাথ’, তাহলে কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে?

এবার জি বাংলায় আসছে ‘শিশু ভোলানাথ’, তাহলে কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে?

নতুন ধারাবাহিক এলে সিরিয়াল প্রেমীদের কিন্তু বেশ ভালো লাগে। তা বলার অপেক্ষা রাখে না। তবে, পুরানো সিরিয়াল শেষ হলে মন খারাপ হয়ে যায় অনেকটাই। তবে, বর্তমানে জি বাংলায় অনেক ধারাবাহিক নতুন এসেছে, আবার অনেক সিরিয়াল শেষ হয়েছে। যেমন 'সর্বজয়া’ ও 'অপরাজিতা অপু’র মতো নানান সিরিয়াল। আবার যেমন শুরু হয়েছে লালকুঠি, খেলনা বাড়ি। যা কিন্তু শুরু হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এবার জি বাংলায় আসছে ‘শিশু ভোলানাথ’, তাহলে কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে?


এবার জি বাংলায় আসছে 'শিশু ভোলানাথ’। বন্ধ হতে চলেছে 'মঙ্গলময়ী সন্তোষী মা'। জুন মাসের ১২ তারিখ শেষ দেখানো হবে মঙ্গলময়ী সন্তোষী মা। ১৩ জুন থেকে শুরু হবে আসন্ন ধারাবাহিক। হিন্দি সিরিয়ালের ডাবিং করেই তৈরী হয়েছে নতুন ধারাবাহিকটি।

রাত ১১ টায় সম্প্রচার হত মঙ্গলময়ী সন্তোষী মা ধারাবাহিকটি। এবার সেটি বন্ধ হয়ে তাঁর জায়গায় আসছে 'শিশু ভোলানাথ’। ভক্তিমূলক সিরিয়াল দেখতে অনেকেই খুব পছন্দ করে থাকেন। তবে, আসন্ন সিরিয়ালটি কেমন হবে সেদিকেই তাকিয়ে সকলে।

বলা বাহুল্য, জি বাংলায় আসছে নতুন বাংলা ধারাবাহিক 'খেলনা বাড়ি’। মূখ্য ভূমিকায় দেখা মিলেছে 'কে আপন কে পর’ ধারাবাহিকের বিশ্বজিত্ ঘোষ। তাঁর সঙ্গে দেখা মিলেছে আরাত্রিকা মাইতির।

প্রথম দেখাতেই জোর টক্কর শুরু হয় নায়ক নায়িকার মধ্যে। ইন্দ্রকে মিতুল স্পষ্ট জানান, 'এই পুতুলগুলোই আমার পরিবার, আমি সই করব না’। প্রচণ্ড রেগে গিয়ে ইন্দ্র বলেন, 'এই জন্য সিরিয়াস ব্যাপারে আমি মেয়েদের মতামত নিই না’। মিতুল তখন ইন্দ্রর হাতে থাকা এগ্রিমেন্টের কাগজ জোর করে টেনে নিজের কাছে নিয়ে নেন। তারপর নিয়ে তা দিয়ে এয়ারোপ্লেন বানিয়ে উড়িয়ে দেয় আকাশের দিকে। এছাড়াও ধারাবাহিকে দেখা মিলেছে সোহন বন্দোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়, নীল চট্টোপাধ্যায়, মাহি সিং-এর।

উল্লেখ্য, স্টার জলসায় আসছে 'সাহেবের চিঠি’। স্টার জলসার আসছে মোহরখ্যাত প্রতীক সেন। বিপরীতে থাকছেন সকলের প্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমাসাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়। তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন। কিন্তু কেন তিনি এমন করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+