'ভগবান মঙ্গল করুন' শ্যামৌপ্তির জন্মদিনে রণজয়ের আদুরে পোস্ট, গুড্ডি-স্যারজির প্রেমের জল্পনা তুঙ্গে

দীর্ঘদিন ধরে নিজেদের রোমান্স দিয়ে দর্শকদের মন জয় করে এসেছেন। আর এবার নাকি সত্যি সত্যি প্রেম করছেন পর্দার গুড্ডি আর অনুজ স্যার! বহুদিন ধরেই রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তির প্রেম নিয়ে চলছিল চাপা গুঞ্জন। সরাসরি না বললেও একে অপরের প্রেমে যে হাবুডুবু খাচ্ছেন তা বোঝাই যায়। কিছুদিন আগে দুর্গাপুজোয় একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁদের।

তবে এবার এবার শ্যামৌপ্তির জন্মদিনে রণজয়ের পোস্ট দুজনের প্রেমের গুঞ্জন উস্কে দিল অনেকটা। পোস্টে উঠে এল অনস্ক্রিন শটের মুহূর্তের সঙ্গে অফস্ক্রিন খুনসুটিও। পোস্টের ক্যাপশনে রণজয় লেখেন, 'শুভ জন্মদিন। ভাল থাক, অনেক কাজ কর। ভগবান তোর মঙ্গল করুন।'

shyamoupti-and-ranojoy-bishnu1


পোস্ট দেখে বোঝাই যাচ্ছে বিশেষ বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে কতটা গুরুত্ব দিয়ে আগলে রেখেছেন তিনি। এছাড়াও কানাঘুষে শোনা যায় সিরিয়াল থেকে ব্রেক পেলেই নাকি শ্যামৌপ্তির সঙ্গে একান্ত সময় কাটান রণজয়। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝে অবশ্য এখনও সেই কথা সরাসরি স্বীকার করেননি কেউই।

রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনীর বিচ্ছেদের পর কেটে গিয়েছে অনেকদিন। ইতিমধ্যে অন্য মনের মানুষ খুঁজে পেয়েছেন সোহিনী। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এখন তাঁর ভরা সংসার। এতদিন নিজের ব্যক্তিগত জীবন বা প্রেম সম্পর্কে তেমন কিছু বলতে শোনা যায়নি রণজয়ের মুখ থেকে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে সেই প্রেমের সম্পর্কতেই সীলমোহর দিলেন অভিনেতা, তা বলা বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+