শ্বেতা তিওয়ারির স্বামী অভিনব গ্রেফতার! অভিনেত্রীর দাম্পত্য জীবনে কোন সংকট
টেলিভিশনের বিখ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারির দাম্পত্য জীবন ঘিরে ফের কালো মেঘ! প্রথম বিয়েতে নাটকীয় বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে ঘিরেও সংকট দেখা দিয়েছে।
টেলিভিশনের বিখ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারির দাম্পত্য জীবন ঘিরে ফের কালো মেঘ! প্রথম বিয়েতে নাটকীয় বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে ঘিরেও সংকট দেখা দিয়েছে। শ্বেতার স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে এসেছেন অভিনেত্রী নিজেই।

জানা গিয়েছে, গত ১ বছর ধরে শ্বেতা ও তাঁর দ্বিতীয় স্বামীর মধ্যে সমস্যা চলছিল। এরপর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে পুলিশ স্টেশনের দ্বারস্থ হয়ে যান অভিনেত্রী। সঙ্গে ছিলেন অভিনেত্রীর মেয়ে পালক। জানা গিয়েছে, শ্বের প্রথম পক্ষের মেয়ে পালককে থাপ্পড় মারেন অভিনব। সেই থেকেই শুরু যাবতীয় সমস্যা। মদ্যপ অবস্থায় প্রায়ই অভিনব এমন করতেন বলে খবর।
প্রসঙ্গত, এর আগে অভিনেতা রাজা চৌধুরির সঙ্গে বিয়ে হয় শ্বেতার। এরপর সেই বিবাহ বিচ্ছেদের পর অভিনবের সঙ্গে বিয়ে হয় টেলিভিশন অভিনেত্রীর। এরপর দ্বিতীয় বিয়ে ঘিরেও চলছে সংকট। জানা গিয়েছে, শ্বেতার এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিনবকে গ্রেফতার করে। শ্বেতা ও পালকের সামনেই চলে অভিনবের জিজ্ঞাসাবাদ।












Click it and Unblock the Notifications