ইটস টাইম ফর কলকাতা, আরজি করের 'জাস্টিস' চেয়ে গান করলেন শ্রুতি
আরজি কর কাণ্ড নিয়ে ধুন্ধুমার। রাজ্যজুড়ে তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে সরব হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদে পথে নেমেছেন বিশিষ্ট জনেরাও। জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে রাত দখলে দেখা গিয়েছে স্বস্তিকা, সোহিনী, সুদীপ্তাকে। আর এবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় নিজের মতো করেই প্রতিবাদে সামিল হলেন অভিনেত্রী শ্রুতি দাস।
দর্শক মহলে তিনি পরিচিত নোয়া হিসেবে। কিন্তু বাস্তবে বরাবরই প্রতিবাদী ও স্পষ্টবক্তা হিসেবে পরিচিত শ্রুতি। সাহসী শ্রুতি স্পষ্ট কথা বলতে কোনও দিন ভয় পান না। আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রকাশ্যে প্ল্যাকার্ড হাতে পথে নেমেছেন। এমনকি এবার উৎসব পালন করতেও নারাজ শ্রুতি। এবার ফের প্রতিবাদে সরব হলেন শ্রুতি দাস।

তিলোত্তমার বিচার চেয়ে খালি গলাতেই গান ধরলেন তিনি। বিশ্ব বিখ্যাত পপ তারকা শাকিরার জনপ্রিয় ওয়াকা ওয়াকা গানের সুরেই এবার প্রতিবাদের গান ধরেছেন তিনি। আর এই গান ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল।
শুনে নাও সবাই, আমরা থামছি না/ দিন দখল হোক, রাত দখল হোক, পিছু হটছি না, প্রাণের শহর কলকাতা, সেরে ওঠো কলকাতা, সারা ভারত পাশে আছে, প্রাউড অফ ইউ কলকাতা, এইভাবেই গানের কথা সাজিয়েছেন শ্রুতি। অভিনয়ই তাঁর একমাত্র গুণ নয়। এর আগেও শ্রুতির গান মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের। কিন্তু তিলোত্তমার বিচার চেয়ে শ্রুতির খালি গলায় গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications