প্রথা ভাঙলেন টেলিভিশনের শ্রুতি দাস, শোরগোল পড়ল সোশ্যাল মিডিয়ায়

প্রথা ভাঙলেন টেলিভিশনের শ্রুতি দাস, শোরগোল পড়ল সোশ্যাল মিডিয়ায়

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্রুতি দাস। নিজে স্পষ্টবাদী হওয়ার জন্য টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিনি যথেষ্ট পরিচিত। আর শ্রুতি সবসময়ই নতুন কিছু করতে ভালোবাসেন। তাঁর কথায়, প্রথা ভেঙে নতুন কিছু সৃষ্টি করার আনন্দই আলাদা। তাই প্রথা ভেঙেই বোনের ছেলের মুখে অন্ন তুলে দিলেন শ্রুতি। সেই সঙ্গে প্রশ্ন তুললেন, সবসময় 'মামাভাত’ কেন? 'মিমিভাত’ কেন নয়?

প্রথা ভাঙলেন শ্রুতি

প্রথা ভাঙলেন শ্রুতি

দিদির মেয়ে তথা শ্রুতি তাঁর বোনপোকে কোলে বসিয়ে তার প্রথম ভাত মুখে তুলে দিলেন। মাথায় হাত রেখে আশীর্বাদও করলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও আপলোড করেছেন শ্রুতি। সঙ্গে লিখেছেন, '‌নিজের বোনপো কে মিমিভাত খাওয়ানোর মজাই আলাদা। সাথে সাকসেস ও প্রথা ভাঙার আলাদাই আনন্দ। কেন সবসময় মামাভাত? মা-মাসিরাই তো খাওয়ায় রোজ বাচ্চাদের। বাবা-মেসোরা কদাচিৎ।'‌

শ্রুতির কেরিয়ার শুরু

শ্রুতির কেরিয়ার শুরু

জি বাংলার '‌ত্রিনয়নী'‌র মাধ্যমে বাংলা টেলিভিশনে নিজের অভিনয় সফর শুরু করেন শ্রুতি। পরে 'দেশের মাটি'র নোয়া হয়ে জনপ্রিয়তা পান। অল্প সময়ের মধ্যেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে ওঠেন শ্রুতি। তার ওপর তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। শুটিং ফ্লোর থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানান মিষ্টি মুহূর্ত তিনি শেয়ার করে থাকেন।

বহুবার কটাক্ষের শিকার হয়েছেন শ্রুতি

বহুবার কটাক্ষের শিকার হয়েছেন শ্রুতি

তবে নেটদুনিয়ার একাংশের কাছে তিনি কটাক্ষেরও শিকার হয়েছেন। তাঁর গায়ের রং নিয়ে শ্রুতিকে কুমন্তব্য করা হয়। কিন্তু শ্রুতি বরাবরই স্পষ্টবক্তা, তাই ট্রোলের মুখে পড়েও তিনি ঘাবড়ে না গিয়ে মোক্ষম জবাব দেন। পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বহুবার।

মিমিভাত পছন্দ হয়েছে নেটিজেনদের

মিমিভাত পছন্দ হয়েছে নেটিজেনদের

প্রতিবার নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন শ্রুতি। ভার্চুয়াল হেনস্থার প্রতিবাদে যেমন পুলিশের দ্বারস্থ হয়েছেন, তেমনই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন। নিজের শর্তে বাঁচার অর্থও একাধিকবার বুঝিয়েছেন শ্রুতি। তাঁর এই প্রথা ভাঙা 'মিমিভাত' অনেকেরই পছন্দ হয়েছে। কিছুদিন আগেই আবার নিজের আসল রূপকে ভালবাসার বার্তা দিয়ে একটি ভিডিও আপলোড করেছেন শ্রুতি।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+