মাঝপথেই বন্ধ 'মিঠাই' খ্যাত আদৃতের সিনেমা, অভিনেতার ওপর কেন বিরক্ত প্রযোজনা সংস্থা?
দীর্ঘদিন ধরে তিনিই ছিলেন টেলিভিশনের নাম্বার ১ নায়ক। মিঠাইয়ের উচ্ছে বাবু হয়ে জিতে নিয়েছিলেন সকলের মন। ধীরে ধীরে এই বং-নায়ক হয়ে ওঠেন বাংলার ক্রাশ। কথা হচ্ছে আদৃত রায়কে নিয়ে। আদৃতের মহিলা ফ্যান ফলোইংয়ের সংখ্যাটা বিরাট। এক কথায় বাঙালি দর্শকের নয়নের মণি তিনি। পুনরায় আদৃতকে পর্দায় দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। কিন্তু সেই আশাতেই এবারে পড়তে চলেছে জল?
মিঠাই শেষ হয়েছে প্রায় বছর ঘুরে গিয়েছে। আবার কবে পর্দায় ফিরবেন আদৃত, সেই আশাতেই দিন গুনছেন দর্শকরা। তবে ছোট পর্দা নয়, এবার কথা ছিল বড়পর্দায় কাম ব্যাক করবেন এই হ্যান্ডসাম হিরো। বিখ্যাত প্রযোজনা সংস্থা এসভিএফের সঙ্গে পাগল প্রেমী সিনেমায় কাজ করছেন তিনি, এমনই খবর প্রকাশে আসে। কিন্তু এরই মাঝে এলো খারাপ খবর। পাগল প্রেমী ছবির শুটিং মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে। কারণ হিসেবে উঠে এসেছে প্রযোজনা সংস্থা ও নায়কের মনোমালিন্য। তবে আপাতত দুই পক্ষ বিষয়টি নিয়ে কিছু মুখ খোলেননি।

পাগল প্রেমী সিনেমার পরিচালক অভিরূপ ঘোষ জানিয়েছিলেন, ছবির কয়েকটি শট ও গানের দৃশ্যের শুটিং বাকি। সেগুলির শ্যুটিং হওয়ার কথা ছিল বিদেশে। এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী মুনমুন রায়কে। কিন্তু কেন আচমকা বন্ধ হয়ে গেল শ্যুটিং? তবে কিসের জন্য নির্মাতারা নায়কের ওপর এতটাই রেগে গেলেন যে মাঝপথেই বন্ধ করে দিতে হলো সিনেমার শুটিং? জানা গিয়েছে ছবি মুক্তির পর আদৃত বিয়ে করুন, এমনটাই চেয়েছিলেন প্রযোজক সংস্থার কর্তৃপক্ষ। আদৃতর মহিলা ফ্যান ফলোইংয়ের কথা মাথায় রেখে অভিনেতাকে এই প্রস্তাব দেওয়া হয়। বিয়ে হয়ে গেলে ভাটা পড়বে নায়কের জনপ্রিয়তায় এমন ভয় করেছিল প্রয়োজনে সংস্থা। কিন্তু বলা বাহুল্য সে কথা রাখেননি আদৃত।
চলতি বছরের এপ্রিলে সিরিয়ালের সোহো অভিনেত্রী কৌশাম্বীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন আদৃত। ধুমধাম করেই চার হাত এক হয়েছে কৌশাম্বী ও আদৃতর। তবে শুধু এটাই একমাত্র কারণ নয়। এসভিএফের একটি হিন্দি সিরিয়ালেও নাকি আদৃতের অভিনয় করার কথা। তাই মুম্বইতেও গিয়েছিলেন তিনি। সেখানে শুটিং শেষে কাউকে কিছু না জানিয়েই চলে আসেন কলকাতাতে। আর আদৃতর এসব আচরণেই নাকি বেজায় চটেছেন নির্মাতারা। যদিও এ প্রসঙ্গে এখনই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি নন কোনও পক্ষই। তবে যাই হোক না কেন, প্রিয় 'উচ্ছেবাবুকে পুনরায় পর্দায় দেখতে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা তা এককথায় পরিষ্কার।












Click it and Unblock the Notifications