দেবশ্রীর পরে অভিনয়ে ফিরছেন অভিনেত্রী শতাব্দী রায়, হিন্দি সিনেমায় কাজ করতে চলেছেন তিনি

হিন্দি সিনেমায় কাজ করতে চলেছেন অভিনেত্রী

টলিউডে বেশ জনপ্রিয় মুখ শতাব্দী ও দেবশ্রী। এমন একটা সময় যখন দুজনেই খুব ভালো অভিনয় করতেন। কিন্তু আচমকাই তাঁরা অভিনয় জগত থেকে সরে যান। শতাব্দী ও দেবশ্রী অভিনয়ের ময়দান ছেড়ে রাজনীতির মাঠে নামেন। টানা ১০ বছর পর দেবশ্রী ফেরেন আবার বিনোদন জগতে ফিরে আসেন। ঠিক একই পথে হাঁটতে শুরু করছেন অভিনেত্রী শতাব্দী রায়।

দেবশ্রীর পরে অভিনয়ে ফিরছেন অভিনেত্রী শতাব্দী রায়, হিন্দি সিনেমায় কাজ করতে চলেছেন তিনি

অভিনেত্রী শতাব্দী রায়ের রাজনীতির কেরিয়ারের দিকে একবার চোখ রাখলে দেখা যাবে, ২০০৯ সালে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ১৫ তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনীতিতে পা রাখেন। ওই বছরেই রেলওয়ের স্থায়ী কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। ২০১৪-য় ১৬তম লোকসভা নির্বাচনে শতাব্দী পুনরায় নির্বাচিত হন। এবং নারী কল্যাণ ও ন্যায় বিচার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে বহু কাজ করেন। বর্তমানে TMC এর রাজ্য কমিটির সহ সভাপতি করা হয় অভিনেত্রীকে।

নতুন পদে বসে অভিনেত্রী শতাব্দী বলেন, 'আমি খুব খুশি যে আমাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে আগামীদিনে আরও কাজ করতে হবে। তৃণমূল দলের কাছে, অভিষেকের কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ, তাঁরা এটা মনে করেছেন যে আমি সক্রিয়ভাবে রাজনীতি করতে পারব এবং করতে চাই।’

এবার অভিনেত্রী শতাব্দীর গলায় এক অন্য সুর শোনা গেল। একেবারে হিন্দি সিনেমায় কাজ করতে চলেছেন। পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কোর্টরুম ড্রামা, 'দ্য জঙ্গিপুর ট্রায়ালএ অভিনয় করছেন তিনি। এই প্রজেক্টে অভিনেত্রী কাজ করছেন কবীর বেদী, অমিত বহেল, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুসেন, ব্রজেশ হিরজি ও কন্নন অরুণাচলমের সঙ্গে।

পুরানো অভিনয়ের জায়গায় ফিরে শতাব্দী বলেন, 'একজন সৃজনশীল মানুষ হিসেবে, সিনেমার সেটে ফিরেই নিজেকে ছাই থেকে উঠে আসা ফিনিক্স পাখির মতো মনে হচ্ছিল। অভিনয় আমার নেশা এবং আমি বর্তমানে যাই করি না কেন, আমি আমার শিল্পের কাছে চিরকাল ঋণী থাকব।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+