বিগ বস ওটিটিতে সামনে এল শমিতা শেট্টির ক্ষোভ, দিদি শিল্পাকে নিয়ে কী বললেন অভিনেত্রী?

বিগ বস ওটিটিতে সামনে এল শমিতা শেট্টির ক্ষোভ

বিগ বস ওটিটিতে প্রতিযোগীদের মধ্যে ঝগড়া, নাটক, বন্ধুত্ব, মজা সহ আরও অনেক কিছুই দর্শকদের মনোরঞ্জন করছে। এবার এই শো প্রথমবার রবিবার কা ওয়ার পর্বের সাক্ষী থাকল, যেখানে সঞ্চালক করণ জোহরের সামনে সব প্রতিযোগীরা হাজির ছিলেন।

বিগ বস ওটিটিতে সামনে এল শমিতা শেট্টির ক্ষোভ, দিদি শিল্পাকে নিয়ে কী বললেন অভিনেত্রী?


বাড়িতে সাতদিনের সফর চলাকালীন যে সমস্ত ঘটনা ঘটেছে তার জন্য পরিচালক করণ জোহর প্রতিযোগীদের বকাঝকা করেন। দিব্যা আগরওয়াল ও রাকেশ বাপতের কথোপকথনে শমিতা শেট্টির প্রসঙ্গ ওঠায় করণ জোহর দু’‌জনেরই তিরস্কাংসার করেন। অন্যদিকে শমিতার বিগ বসের বাড়িতে তাঁর খেলা নিয়ে প্রশংসা করেন করণ জোহর এবং তিনি শমিতাকে এও জানান যে বাড়িতে অনেক সময়ই তাঁকে একা থাকতে দেখা যায়, তাই যদি তাঁর মনে কোনও বোঝা থেকে থাকে তবে তিনি তা এখানে বলে মন হাল্কা করতে পারেন।

করণের এই কথায় শমিতা অত্যন্ত আবেগঘন হয়ে পড়েন এবং নিজেকে উন্মুক্ত করে তাঁর ২০–২১ বছরের ফিল্ম ইন্ডাস্ট্রির সফরের বিষয়ে জানান, যা তাঁর কাছে খুব একটা সহজ ছিল না। শমিতা করণ জোহর ও অন্যান্য প্রতিযোগীদের সামনেই জানিয়েছেন যে এই ২০–২১ বছর তাঁকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের দিদি শিল্পা শেট্টির ছায়াতেই থাকতে হয়েছে। অভিনেত্রী এও জানিয়েছেন যে সেই ছায়াটি খুবই ’‌সুরক্ষিত ছায়া’‌ ছিল এবং তিনি খুবই ভাগ্যশালী যে ওই ছায়া তিনি পেয়েছেন। তবে শমিতা এও জানিয়েছেন যে বহু বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও তাঁকে সবাই শিল্পা শেট্টির বোন হিসাবেই চিনত এবং শমিতা জানতে চান তাঁর পরিচয় আসলে কি। শমিতা প্রকাশ করেন যে তিনি কোথাও এই বিষয়ে আবেগগত বোঝা বহন করছেন এবং এখনও তার স্বতন্ত্র পরিচয় তৈরি করতে সংগ্রাম করে যাচ্ছেন।

শমিতার এই কথা শোনার পর করণ তাঁকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন এবং জানান মানুষ তাঁকে ধীরে ধীরে চিনছেন। শমিতা করণকে তাঁর ও দিব্যার গভীর বন্ধুত্বের বিষয়েও জানান এবং দিব্যা ও শমিতা একে–অপরের সব কথাও শেয়ার করেন। শমিতা দিব্যার বিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন যে শমিতা নিজেকে চিনতেন না যদি না এই শোয়ে এসে তাঁর সঙ্গে দিব্যার পরিচয় হত। তবে বন্ধুত্বের পাশাপাশি শমিতা ও দিব্যা একে–অপরের বিরুদ্ধে খেলছেনও। রবিবার বিগ বসের বাড়িতে অতিথি হিসাবে প্রবেশ করেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। অন্যদিকে রবিবার কা ওয়ারে ফের দিব্যা তাঁর ক্ষোভ উগরে দেন প্রতীক সহেজপালের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+