বিগ বস ওটিটির ঘরে তুমুল ঝগড়ার মধ্যেই রাকেশকে নিজের মনের কথা জানিয়ে দিলেন শমিতা শেট্টি
রাকেশকে নিজের মনের কথা জানিয়ে দিলেন শমিতা শেট্টি
বিগ বস ওটিটির প্রতিযোগী শমিতা শেট্টি ও রাকেশ বাপট, যাঁদের মধ্যে রোম্যান্সের সম্পর্ক ক্রমেই গভীরতার দিকে যাচ্ছে, মঙ্গলবার তাঁদের দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হল। রাকেশ সবসময় মজা করে শমিতাকে রাগানোর জন্য তাঁর কথাবার্তা কপি করতে থাকেন বলে শমিতা রেগে যান রাকেশের ওপর। শমিতা প্রচণ্ড রেগে বেডরুমে চলে যান এবং সিদ্ধান্ত নেন যে রাকেশের সঙ্গে সব সম্পর্ক শেষ করবেন। এমনকী তিনি তাঁর সহ–প্রতিযোগী নেহা বাসিনকেও জানিয়ে দেন যে তাঁর এবং রাকেশের মধ্যে সব সম্পর্ক শেষ। প্রসঙ্গত, শোয়ের প্রথম থেকেই রাকেশ ও শমিতা কানেকশন হিসাবে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন।

শমিতা রাকেশকে বাঁচান নমিনেশন থেকে
পরে রাকেশ শমিতার সঙ্গে তাঁদের মধ্যেকার দুরত্ব মেটানোর চেষ্টা করেন কিন্তু শমিতার মন গলাতে পারেননি তিনি। শমিতা বলেন, 'আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি নিঃস্বার্থভাবে তোমার জন্য আমার মায়ের চিঠি ছিঁড়ে ফেললাম আর তুমি আমায় এগুলো বলছ।' প্রসঙ্গত, শমিতা নমিনেশন টাস্কে রাকেশকে বাঁচানোর জন্য নিজের পরিবার থেকে আসা চিঠি ছিঁড়ে ফেলে দেন এবং নিজেকে নমিনেট করেন।

রাকেশ–শমিতা ধুন্ধুমার লড়াই
এরপর মঙ্গলবার রাতে রাকেশ জানান যে তাঁকে নিয়ন্ত্রণ করেন শমিতা এবং শমিতা তাঁর জন্য মায়ের চিঠি ছিঁড়ে ফেলেছেন বলে রাকেশকে কটাক্ষ করছেন। এমনকী রাকেশের এটাও ভালো লাগছে না যে তিনি যখন দিব্যার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন শমিতা তাঁকে আটকাচ্ছে, বিশেষ করে যখন তাঁরা সকলেই একই ছাদের তলায় রয়েছেন। শমিতাকে রাকেশ এটাও বলেছেন যে তাঁর দিব্যাকে পছন্দ নয় এবং রাকেশের কাছে দিব্যা কোনও গুরুত্ব পান না। কিন্তু তিনি বাড়িতে থাকা সব সদস্যদের এড়িয়ে যেতে পারেন না। রাকেশ এও জানান যে এই শোতে শমিতার প্রতি রাকেশ যে অনুভূতি প্রকাশ করেছেন তা একেবারে সত্যি এবং এটার সঙ্গে কানেকশন হওয়ার কোনও সম্পর্ক নেই।

শমিতা পছন্দ করেন রাকেশকে
শমিতা এরপর রাকেশের মুখোমুখি হয়ে তাঁকে প্রশ্ন করেন যে কখন তিনি তাঁকে পরিচালিত করতে চেয়েছেন। শমিতা রাকেশকে দিব্যার সঙ্গে কথা বলতে বারণ করেন কারণ তিনি দিব্যাকে বিশ্বাস করেন না। রাকেশ-শমিতার এই ঝগড়ার মধ্যেই অত্যন্ত ভেঙে পড়েন শমিতা এবং কাঁদতে কাঁদতেই জানান যে তিনি রাকেশকে পছন্দ করেন। শমিতা বলেন, 'প্রথম দিন থেকে আমি কোনও খেলা খেলছি না। আমি তোমাকে আমার হাত ধরতে দিচ্ছি বা তোমাকে চুম্বন করার অনুমতি দিয়েছি কারণ আমি তোমাকে পছন্দ করি। আমি জানি না প্রতারণা করতে। যখন তুমি আমাকে এই সব কথা বল তখন তোমাকে বুঝতে হবে আমি কোথা থেকে এসেছি। নিজেকে আমার মতো করে গ্রহণ করতে আমার অনেক সময় লেগেছে। আর আমি যে সমস্ত সম্পর্কের মধ্যে ছিলাম, সেখানে কোনও পুরুষই আমাকে আমার বিষয়ে ভালো বোধ করায়নি রাকেশ। নিজেকে রক্ষা করার জন্য আমি নিজেই প্রচেষ্টা করে গিয়েছি।'

রাকেশ বিগ বস ছাড়তে চান
রাকেশ ও শমিতার মধ্যে মন কষাকষির পর উভয়ই চলে যান এবং একে-অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। পরে রাকেশ নিশান্তকে বলেন যে তিনি বহুদিন পর শমিতার মধ্যে নিজের সান্তনা খুঁজে পেয়েছেন এবং তিনি সত্যি শমিতার কথা ভাবেন। এমনকী রাকেশ এও বলেন যে তিনি আর এই খেলা খেলবেন না এবং স্বেচ্ছায় বিগ বস ওটিটি ছেড়ে চলে যাবেন।












Click it and Unblock the Notifications