চতুর্থ দফার লকডাউনে দূরদর্শনে আসতে চলেছে শাহরুখ খানের ‘দুসরা কেবল’
চতুর্থ দফার লকডাউনে দূরদর্শনে আসতে চলেছে শাহরুখ খানের ‘দুসরা কেবল’
লকডাউন এর জেরে এবার টেলিভিশনের পর্দায় শাহরুখ খানকে দেখতে পাবে দর্শক। দূরদর্শন সিদ্ধান্ত নিয়েছে আবার ছোটো পর্দায় নিয়ে আনবেন বাদশাকে। তবে নতুন করে কোনো কাজ নয়। টেলিভিশন ফিরিয়ে আনতে চলেছে ৯০ দশকের জনপ্রিয় ধারাবাহিক 'দুসরা কেবল’। বর্তমান প্রজন্ম এবার অন্যভাবে দেখতে পাবে এই সুপারস্টারকে। প্রসঙ্গত, লকডাউনকে হাতিয়ার করে দূরদর্শন ৮০ ও ৯০ দশকের টিভি শোগুলিকে ফিরিয়ে এনেছে অনেক আগেই। রামায়ণ, মহাভারত, উত্তর রামায়ণ। এবার দেখানো হবে শ্রী কৃষ্ণ, সাই বাবা, তেরে হাজারো হাত ও শক্তিমানও।

সুপারস্টার শাহরুখের জনপ্রিয় ধারাবাহিক 'ফৌজি’ ও 'সার্কাস’ দর্শকদের মধ্যে সাড়া জাগানোর পর এবার শাহরুখের 'দুসরা কেবল’ও আসতে চলেছে। দূরদর্শন তাদের টুইটারে এই খবরটি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেছেন। দূরদর্শন এর টুইটে রিটুইট করেন শাহরুখ খান। তিনিও বেশ খুশি এই সিদ্ধান্তে। আর দর্শকরাও তাদের বিভিন্ন মতামত জানিয়েছেন। তবে সকলেই বেশ আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমান প্রজন্ম দেখতে পাবে আজকের সুপারস্টারের শুরুটা ঠিক কেমন ছিল।
শাহরুখ এখানে এক গ্রামের ছেলে কেবলের ভূমিকায় অভিনয় করেছেন, যে নিজের ভাগ্য গড়তে গ্রাম থেকে শহরে যায় কিন্তু আর গ্রামে ফিরে আসে না। ১৯৮৯ সালে এটি প্রথম সম্প্রচার হয়। এই ধারাবাহিকে শাহরুখের পাশাপাশি বরিষ্ঠ অভিনেতা অরুণ বালি, বিনীতা মালিক ও নাতাশা রানাকেও সহ অভিনেতা হিসাবে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications