এক সময় ছিল বেঙ্গল টপার, আচমকাই বন্ধের মুখে জনপ্রিয় এই সিরিয়াল! কিন্তু কেন?

সিরিয়ালের জগতে যাওয়া, আসা লেগেই থাকে। একের পর এক নতুন ধারাবাহিক যেমন শুরু হয় তেমনি শেষ হয়ে যায় বহু সিরিয়াল। সেই তালিকাতেই এবার নাম লেখাতে চলেছে আরও এক জনপ্রিয় ধারাবাহিক। সম্প্রতি বেশ কয়েকটি নতুন সিরিয়ালের প্রোমো দেখা গিয়েছে একাধিক চ্যানেলে। কিন্তু আবার শেষ হয়ে যাচ্ছে কিছু পুরনো সিরিয়ালও। তবে এবার যেই ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে এল তাতে রীতিমতো অবাক দর্শকরা।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এবার নাকি বন্ধ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। প্রায় দু বছরের অধিক সময় ধরে বাংলার দর্শকদের মনোরঞ্জন করে এসেছে এই সিরিয়াল। তবে অবশেষে চলে এল শেষের দিন। উত্তর কলকাতার যৌথ পরিবারের গল্প নিয়ে এগিয়েছে গল্পের বিষয়বস্তু। শাশুড়ি বৌমার খুনসুটি লড়াই ঝগড়া থেকে প্রেমের সম্পর্ক সবকিছু নিয়েই এই সিরিয়াল দর্শকদের মন জয় করে এসেছে সব রকম ভাবে কিন্তু এবার সেই ধারাবাহিকের বিদায় জানানোর পালা। আর এই খবর সামনে আসতেই মন খারাপ দর্শকদের।

neemphuler madhu

কিছুদিন আগেই স্লট পরিবর্তন করা হয়েছিল সিরিয়াল নিম ফুলের মধুর। কানাকুশা শোনা যাচ্ছিল আগে থেকেই। অবশেষে সব জল্পনা সত্যি করে শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। এখনও এই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। সম্প্রতি গল্পে এসেছে কুড়ি বছরের লিপ। সৃজন আর পর্ণার কেমিস্ট্রি সিরিয়ালের মূল ফোকাস থাকলেও এখন দেখানো হচ্ছে বড় হয়ে গিয়েছে পুঁটি। সম্প্রতি প্রোমোতে দেখা গিয়েছে, মোহিনীকে বিয়ে করতে যাওয়ার সময় সৃজনের সমস্ত পুরনো কথা মনে পড়ে যাওয়ায় অবশেষে পর্ণাকেই আবার বিয়ে করে।

উল্লেখ্য এককালে টিআরপি তালিকায় বেঙ্গল টপার ছিল সিরিয়াল নিম ফুলের মধু। বেশ কয়েক মাস ধরে জনপ্রিয়তায় শীর্ষে ছিল এই ধারাবাহিক। কিন্তু সময় যত এগিয়েছে ততই ধীরে ধীরে কমেছে টিআরপি রেটিং। এখন প্রথম দশে থাকলেও সেরার তালিকা থেকে ছিটকে গেছে এই সিরিয়াল। টিআরপির তালিকায় অনেকটা নীচে চলে যাওয়াতেই শেষ করে দেওয়া হচ্ছে নিম ফুলের মধু, এমনটাই খবর এসেছে সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+