টিআরপি তালিকায় প্রথম ৫-এ থেকেও মাত্র কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে এই হিট মেগা সিরিয়াল
বাংলা সিরিয়ালের জগতে নিত্য নতুন ধারাবাহিক শুরু হতেই থাকে। পুরনো সিরিয়াল বন্ধ হয়ে নতুন সিরিয়াল শুরু হওয়া কোনও নতুন বিষয় নয়। তবে একইসঙ্গে নতুন কোন সিরিয়াল শুরু হলেই শেষ করে দেওয়া হয় পুরনো ধারাবাহিকগুলিকে। দিন কয়েক আগেই তেমনি বেশ কিছু সিরিয়াল শেষ হয়ে গেল। কিন্তু যদি টেলিকাস্টিং এর কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিক? ঠিক তেমনি নাকি হতে চলেছে, স্টার জলসার আরও এক জনপ্রিয় সিরিয়ালের সঙ্গে।
জন্মের পর ভাগ্যের ফেরে আলাদা হয়ে যায় দুই বোন। একজন বড় হয় বিরাট অট্টালিকায়, আর অপরজন বেড়ে ওঠে বস্তিতে। কিন্তু প্রাসাদে দিন কাটালেও শান্ত স্বভাবের আঁখি লাঞ্ছনা বঞ্চনা এবং অত্যাচারের শিকার হয়। অন্যদিকে চঞ্চল, প্রতিবাদী ঝিলিক জুডো এক্সপার্ট। বাংলা ধারাবাহিকে এমনই দুই বোনের গল্প নিয়ে চলছে ধারাবাহিক দুই শালিক।

টেলিকাস্টিং এর পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এই সিরিয়াল। শুরুর পর মাত্র কয়েকসদিন সম্প্রচারেই নজর কেড়েছে দুই শালিক। আর সবথেকে বড় কথা, টেলিকাস্টের পর থেকেই টিআরপিতেও বেশ ভালোই ফল করেছে দুই শালিক। কিন্তু এবার নাকি বন্ধের পথে জনপ্রিয় এই ধারাবাহিক! অন্তত কানাঘুষ ও এমনটাই শোনা যাচ্ছে।
এই মুহূর্তে সিরিয়ালে আসছে বড় বড় টুইস্ট। নতুনকে জায়গা করে দিতেই শেষ হয়ে যাচ্ছে দুই শালিক। আর সেই কারণেই নাকি তীব্র গতিতে এগোচ্ছে গল্পের মোড়। যদিও অফিসিয়ালি এর কোন তথ্য পাওয়া যায়নি। সেই কারণেই এখনো পাকাপাকিভাবে বলা যাচ্ছে না দুই শালিক আদৌ শেষ হবে কিনা। উল্লেখ্য, এর আগে, টিআরপি কম থাকার কারণে মাত্র ৭ মাসের মধ্যে বঁধুয়া বন্ধ করা হয়েছিল। এবার কি সেই তালিকায় নাম লেখা হবে দুই শালিক? এমনই প্রশ্ন উঠছে দর্শক মহলে।












Click it and Unblock the Notifications