Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দর্শকদের ভালোবাসা দেখে আবেগে ভাসলেন রোহিত সেন, দর্শকদের কী বিশেষ বার্তা দিলেন টোটা?

দর্শকদের ভালোবাসা দেখে আবেগে ভাসলেন রোহিত সেন, দর্শকদের কী বিশেষ বার্তা দিলেন টোটা?

সপ্তাহের শুরু থেকেই শরীর খারাপ ছিল রোহিত সেনের। ঠাকুর পুজো থেকে ভালোবাসার বিশ্বাস, কিছুতেই শেষ রক্ষা করতে পারেননি শ্রীময়ী। দিন কয়েক আগের এপিসোডেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সকলের প্রিয় রোহিতের। আর এরপর থেকেই প্রচণ্ড মন খারাপ দর্শকদের। বিশেষত কেন রোহিতকে মারা হল তা নিয়ে রীতিমত উপছে পড়ছে নেটিজেনদের ক্ষোভ। এমনকি লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের উপর যথেষ্ট খাপ্পা রয়েছেন সবাই। তবে শ্রীময়ী প্রথম থেকেই সম্পূর্ণ অন্য ধারায় গিয়েছে। তাই সব গল্প যে মিলনের সুখ দেয়না তা প্রমান করলেন শো মেকার রা।


রোহিতের মৃত্যুতে তোলপাড়

রোহিতের মৃত্যুতে তোলপাড়

প্রায় আড়াই বছরের মাথায় শেষ হচ্ছে বংলা বিনোদন চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী। ১৯ ডিসেম্বরই শেষ পর্ব। কিন্তু রোহিত সেনের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শকরা। শেষ মুহূর্ত পর্যন্ত তাদের আবেদন ছিল, রোহিতকে যেন ফিরিয়ে আনা হয়। কিন্তু এখন রোহিত সেনের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে। দর্শকদের রাগ এমনই পর্যায়ে পৌঁছেছে যে রোহিত ছাড়া সিরিয়াল দেখাই বন্ধ করে দিয়েছেন অনেকে। যার প্রভাব পড়েছে এই সপ্তাহের টিআরপি চার্টে। আর যা দেখে অবাক মেকাররাও।

 আবেগে ভাসলেন টোটা

আবেগে ভাসলেন টোটা

গত সপ্তাহেই রোহিত সেনের মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে দর্শকের প্রশ্নবানে জর্জরিত হয়ে পড়েছিলেন টোটা। শেষমেষ টোটার সঙ্গে একটি ভিডিও মারফত সাক্ষাৎকারের বন্দোবস্ত করেন জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী। আর দর্শকদের এমন প্রতিক্রিয়া দেখে আবেগে ভাসলেন বাস্তব জীবনের রোহিত অর্থাৎ টোটা রায় চৌধুরী। তাঁর স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, "গত আটচল্লিশ ঘণ্টা আমাকে স্তব্ধ করে দিয়েছে। রোহিত সেনের মৃত্যু যে আপনাদের এভাবে প্রভাবিত ও শোকাহত করবে সেটা আমরা কেউই অনুমান করতে পারিনি।" এর পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এত ভালোবাসা আর আশীর্বাদের জন্য।

কী বলছেন দর্শকরা?

কী বলছেন দর্শকরা?

দর্শকের মন কিছুতেই মানতে চাইছে না যে সবার প্রিয় রোহিত আর নেই। এরই মাঝে আবার একটি ফ্যান ক্লাবের সদস্যরা মিলে রোহিত সেনের শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেছেন। যেখানে রীতিমত কার্ড ছাপিয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। বহু মানুষ পোস্টের তলায় কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, 'শুধু কেঁদেছি জানি সবটাই অভিনয় কিন্তু তবু মনে হতো যে আজ থেকে 'শ্রীহিত' জুটি কে আর দেখতে পাবো না।' আবার অনেকেই নতুন কোনও ধারাবাহিকে আবার ইন্দ্রাণী টোটা জুটিকে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন। আবার অনেকে বলেছেন, খুব খারাপ লাগছে। শ্রীময়ীর শেষটা আনন্দের হলে খুব ভালো হত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+