অভিনবের মধ্যে নিজের স্বামীকে দেখতে পান, অকপট রাখি সাওয়ান্ত
অভিনবের মধ্যে নিজের স্বামীকে দেখতে পান, অকপট রাখি সাওয়ান্ত
বিতর্কের আর এক নাম রাখি সাওয়ান্ত বললে খুব একটা ভুল কিছু বলা হবে না। নিজের পেশাগত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পুরোটাই তাঁর বিতর্কে ভরপুর। বিগ বস–১৪–তে এসেছেন তিনি চ্যালেঞ্জার্স হিসাবে। বাড়িতে প্রবেশের পর থেকেই তাঁকে নিয়ে চলছে নানান ধরনের কীর্তি–কলাপ। কখনও নাক বিভ্রাট তো কখনও শরীরের দুর্গন্ধ। তার ওপর আবার তিনি এমন একজনকে বিয়ে করেছেন, যাঁকে এখনও কেউ দেখেইনি। বিগ বসের বাড়িতে অভিনব শুক্লা ও রুবিনা দিলায়েকের মধ্যে প্রেমের রসায়ন দেখার পর নিজেকে ঠিক রাখতে পারছেন না রাখি। কারণ অভিনবের প্রেমে পড়েছেন তিনি।

রাখি বিবাহিত হয়েও তাঁর মন শুধুই অভিনবের দিকে চলে অথচ অভিনবও বিবাহিত, তাঁর স্ত্রী রুবিনাও রয়েছেন বিগ বসের বাড়িতেই। কিন্তু এসব নিয়ে একটুও চিন্তিত নন রাখি। তিনি অভিনবকে নিজের মনের কথা প্রকাশ করতে দুঃসাহসী হয়ে উঠেছেন। কারণ রাখি নাকি অভিনবের মধ্যে নিজের স্বামী রিতেশকে দেখতে পান। উইকেন্ড কা ওয়ার পর্বে রাখি সরাসরি বলেন, 'ওঁদের (অভিনব–রাখি) সম্পর্ক দেখার পরই আমার নিজের সম্পর্কের কথা মনে পড়ে। রুবিনার স্বামীর মধ্যে আমি আমার নিজের স্বামীকে দেখতে পাই। এখনও পর্যন্ত আমি অনেক কিছু সহ্য করেছি। এ বার আমি সব সীমা অতিক্রম করে অভিনবের কাছাকাছি আসব।’
বিগ বসের শোতে প্রবেশ করার পরই রাখি নানান অজুহাতে অভিনবের কাছে আসার চেষ্টা করছেন। কিছুদিন আগে অভিনবের কাছে শাড়ি পরিয়ে দেওয়ারও আবদার রেখেছিলেন রাখি। প্রথমে রাজি না হলেও পরে রাখির ইচ্ছেপূরণ করতে বাধ্য হন অভিনব। অন্যদিকে আরশি খানও পছন্দ করেন অভিনবকে। বাড়িতে প্রবেশের পরই তিনি এই কথা সকলের সামনেই ঘোষণা করেছিলেন।












Click it and Unblock the Notifications