শীর্ষে সেই জগদ্ধাত্রীই, কত নম্বরে স্থান পেল মিঠাই, খেলনা বাড়ি, দেখুন টিআরপির তালিকা

শীর্ষে সেই জগদ্ধাত্রীই, কত নম্বরে স্থান পেল মিঠাই, খেলনা বাড়ি, দেখুন টিআরপির তালিকা

প্রতি সপ্তাহে অনুগামীরা অপেক্ষা করে থাকেন কখন বের হবে টিআরপির তালিকা। কোন সিরিয়াল কোন ধারাবাহিকের আগে স্থান নিল, কেই বা পিছনে পরে গেল তা জানার জন্য মুখিয়ে থাকেন সিরিয়াল প্রেমীরা। ইতিমধ্যে স্টার জলসা, জি বাংলার অনেক ধারাবাহিক শুরু হয়েছে, আবার অনেক সিরিয়াল বন্ধের মুখে , আবার কিছু জনপ্রিয় সিরিয়াল বন্ধো হয়ে গেছে। এবার দেখুন চলতি সপ্তাহে কোন ধারাবাহিক টিআরপির লিস্টে কত নম্বরে স্থান পেল, আর কারাই বা ব্যাকফুটে চলে গেল।

বেঙ্গল টপার কে হল

বেঙ্গল টপার কে হল

'জগদ্ধাত্রী' ধারাবাহিকটি যে অনুগামীদের খুব পছন্দের ধারাবাহিক তা যে শুধু টিআরপির তালিকা দেখলে বোঝা যায় তা নয়। সময় মতো হাতে রিমোট নিয়ে সিরিয়াল প্রেমীরা কিন্তু নিত্যদিনই এই ধারাবাহিক দেখতে বসে যান। এবার কিন্তু এই ধারাবাহিকই কিন্তু বেঙ্গল টপার হল। তবে সদ্য শুরু হওয়া পঞ্চমী এবার টিআরপির তালিকায় কোন স্থানে রয়েছে তা জানার জন্য মুখিয়ে আছেন অনুগামীরা। তবে এবার পঞ্চমী চতুর্থ স্থান দখল করেছে। তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে সদ্য শুরু হওয়া ধারাবাহিক বাংলা মিডিয়ামের। সেও কিন্তু চতুর্থ স্থান দখল করেছে। তাদের প্রাপ্ত নম্বর ৭.৮।

 মিঠাই কত নম্বরে স্থান পেল

মিঠাই কত নম্বরে স্থান পেল

শোনা যাচ্ছে শেষ হতে চলেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। যে খবরে অনেকটাই মন খারাপ ভক্তদের। তবে টিআরপিতে কিন্তু নিজের জায়গা ধরে রেখেছে এই মেগাটি। ১০ নম্বরে স্থান পেয়েছে এই ধারাবাহিকটি। তাঁর সঙ্গে নাম রয়েছে স্টার জলসার ধারাবাহিক সাহেবের চিঠির। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই কিন্তু এখন টিআরপির অনেক তলানিতেই ঠেকেছে। এবার তার স্থান রয়েছে নবমে। তবে সদ্য জি বাংলায় শুরু হওয়া তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি কিন্তু এবার টিআরপির তালিকায় নিজের জায়গা করতে পারেনি।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপির সেরা দশের তালিকা

এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপির সেরা দশের তালিকা

  • প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৯.২)
  • দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া, খেলনা বাড়ি (৮.৩)
  • তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (৮.০)
  • চতুর্থ স্থানে রয়েছে বাংলা মিডিয়াম, পঞ্চমী (৭.৮)
  • পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু (৭.৬)
  • ষষ্ঠ স্থানে রয়েছে আলতা ফড়িং (৭.৩)
  • সপ্তম স্থানে রয়েছে এক্কা দোক্কা (৭.০)
  • অষ্টম স্থান দখল করেছে গাঁটছড়া (৬.৬)
  • নবম স্থানে রয়েছে মিঠাই (৬.৫)
  • দশম স্থানে রয়েছে সাহেবের চিঠি, লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+