এসেই বাজিমাত করল পঞ্চমী, চলতি সপ্তাহে কোন ধারাবাহিক সেরার শিরোপা ছিনিয়ে নিল, দেখুন

এসেই বাজিমাত করল পঞ্চমী, চলতি সপ্তাহে কোন ধারাবাহিক সেরার শিরোপা ছিনিয়ে নিল, দেখুন

বৃহস্পতিবার মানেই অনুগামীদের যেন রেজাল্ট বেরোবার দিন। সারা সপ্তাহ ধরে সকলে যে সিরিয়ালগুলি দেখেন তারই ফলাফল বেরোয় এই বৃহস্পতিবার। কোন ধারাবাহিক কাকে পিছনে ফেলে সামনে দিকে এগিয়ে যাচ্ছে তা জানবার জন্য মুখিয়ে থাকেন অনুগামীরা। চলতি সপ্তাহে বড় সড় রদবদল হল টিআরপি লিস্টে। যা দেখে অনেক অনুগামীরাই অবাক হয়েছেন। কে হল সেরার সেরা। কোন চ্যানেলই বা এগিয়ে রইল। তা দেখুন একনজরে।

চলতি সপ্তাহে মিঠাইয়ের স্থান কত নম্বরে মিলেছে

চলতি সপ্তাহে মিঠাইয়ের স্থান কত নম্বরে মিলেছে

সম্প্রতি শুরু হয়েছে 'পঞ্চমী' নামক একটি সিরিয়াল। যেখানে অভিনয় করতে দেখা যাচ্ছে অপরাজিতা অপু খ্যাত সুস্মিতা দেকে। সে এসেই সে বাজিমাত করল। মিঠাই অনেক দিন ধরে টিআরপি লিস্টে প্রথমেই জায়গা করতে পারছে না। রাত আটটার স্লট বদলে সন্ধে ৬ তার স্লটে আনা হয়েছে উচ্ছেবাবু এবং মিঠাইয়ের জুটিকে। চলতি সপ্তাহেও সেরার সেরা স্থানে জায়গা দখল করতে পারল না মিঠাই। নবম স্থানে তার ঠাঁই মিলেছে। দশমই বা কে হল?

 পঞ্চমী কত নম্বর স্থানে এল

পঞ্চমী কত নম্বর স্থানে এল

এই সপ্তাহেও সেরা সেরার ধারাবাহিক হল জিবাংলা জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এবার তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সদ্য শুরু হওয়া ধারাবাহিক পঞ্চমী। এই ধারাবাহিকটি খুব কম দিনেই অনুগামীদের মনে জায়গা করে নিয়েছে। এক্কাদোক্কা থেকে ধুলোকণা কে কোন জায়গা দখল করল দেখে নিন এক নজরে।

এক নজরে দেখে নিন টিআরপির সেরা দশের তালিকা

এক নজরে দেখে নিন টিআরপির সেরা দশের তালিকা

প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.৬)

দ্বিতীয় স্থানে রয়েছে পঞ্চমী (৮.৪)

তৃতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৮.০)

চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো (৭.৮)

পঞ্চম স্থানে রয়েছে খেলনা বাড়ি ও নিম ফুলের মধু (৭.৭)

ষষ্ঠ স্থানে রয়েছে ধূলোকনা ও গাঁটছড়া (৭.১)

সপ্তম স্থানে রয়েছে আলতা ফড়িং (৭.০)

অষ্টম স্থান দখল করেছে এক্কাদোক্কা (৬.৫)

নবম স্থানে রয়েছে মিঠাই (৬.৪)  

দশম স্থানে রয়েছে সাহেবের চিঠি (৬.৩ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+