ফুল, চকোলেট ও প্রেমের প্রস্তাব শনকে, কালিম্পঙে শুটিংয়ে এসে আবদার মেটালেন মহিলা ভক্তদের
ফুল, চকোলেট ও প্রেমের প্রস্তাব শনকে, কালিম্পঙে শুটিংয়ে এসে আবদার মেটালেন মহিলা ভক্তদের
বাংলা টেলিভিশনে মেয়েদের হার্টথ্রব এখন একজন, তিনি হলেন শন বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ঝলকই কাবু করে দেয় মেয়েদের। আর তাইতো এই বর্ষার মরশুমেও তাঁর জীবনে বসন্ত ঢুকে পড়েছে চুপিসারে। পাহাড়ে শুটিং সারতে এসে প্রেম প্রস্তাবে নাজেহাল অবস্থা শনের।

আসলে স্টার জলসার ধারাবাহিক 'মন ফাগুন’–এর শুটিং চলছে কালিম্পঙে। অল্প ঠাণ্ডা, পাহাড়ি রাস্তা, মেঘ–রোদ্দুরে একাকার হয়ে শুটিংয়ের পাশাপাশি শনের ব্যক্তিগত জীবনও একেবারে জমজমাট। সুদূর কালিম্পঙেও যে তাঁর মহিলা অনুগামীরা রয়েছেন তা তিনি ভাবতেও পারেননি। সেখানেই গাড়ি ভর্তি ফুল, ডার্ক চকোলেট আর অসংখ্য প্রেম প্রস্তাব পাচ্ছেন টেলি দুনিয়ার 'ক্যাসানোভা’। তবে নিজের মুখে এ কথা স্বীকার করেননি শন। বরং ধারাবাহিকের সাংবাদিক বৈঠকে তাঁরই সহ–অভিনেতা বিশ্বনাথ বসু সাংবাদিকদের কাছে এই তথ্য ফাঁস করেছেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, নায়ক ঋষিরাজের মতোই কি ছেলেবেলায় প্রেম এসেছে শনের জীবনে? তখনই মজা করে বিশ্বনাথ বলে ওঠেন, 'শনের আগামী দিন ভালবাসায় ভরা। কালিম্পঙে এসেও তার হাত থেকে নিস্তার নেই অভিনেতার। ছেলেবেলার কথা ভেবে আর কী হবে?’
তার পরেই বিশ্বনাথ জানান যে বাস ভর্তি ফুল, ডার্ক চকোলেট আর নানা বয়সের মেয়েদের প্রেম ঘিরে রয়েছে শনকে। শন নিজেও জানান, শুটের ফাঁকে তিনি কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলেন। মাস্ক, টুপিতে মাথা-মুখ ঢাকা সত্ত্বেও তাঁকে চিনে ফেলেন সেখানকার স্থানীয় মেয়েরা। তারপরই তাঁদের সঙ্গে সেলফি তোলার বায়নাও মেটান। আসলে শন নিজেও জানেন না যে অচেনা শহরেও তাঁর অনুগামীদের সংখ্যা নেহাত কম নয়।












Click it and Unblock the Notifications