জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের শিশুশিল্পীর মর্মান্তিক পরিণতি
শিবলেখ সিং, বয়স ১৪। কিন্তু তার ছোট্টবেলার চেহারাই মনে রয়েছে অনেকের। কারণ জনপ্রিয় হিন্দি সিরিয়াল 'সসুরাল সিমর কা' -তে শিবলেখকে ছোট্ট ফুটফুটে শিশু হিসাবেই দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকরা।
শিবলেখ সিং, বয়স ১৪। কিন্তু তার ছোট্টবেলার চেহারাই মনে রয়েছে অনেকের। কারণ জনপ্রিয় হিন্দি সিরিয়াল 'সসুরাল সিমর কা' -তে শিবলেখকে ছোট্ট ফুটফুটে শিশু হিসাবেই দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকরা। আর সেই শিশু শিল্পীরই এদিন মৃত্যুসংবাদ হতবাক করেছে সকলকে।

ঘটনা ছত্তিশগড়ের রাইপুরের। বাবা মায়ের সঙ্গে গাড়িতে ছিলেন শিবলেখ। আর বৃহস্পতিবার দুপুর ৩ টে নাগাদ, তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। ঘটনাস্থলেই শিবলেখের মৃত্যু হয়। তার মা ও আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। গুরুতর চোট পেয়েছেন শিবলেখের বাবা শিবেন্দ্র সিংও।
শিবলেখের মৃত্যু সংবাদে রীতিমতো শোকের ছায়া হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি জুড়ে। এদিকে, শিবলেখের মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি বিপদ। প্রসঙ্গত এই দুর্ঘটনা ও মৃত্যুর নেপথ্যে থাকা ট্রাকটির খোঁজে রয়েছে পুলিশ। পালতক ট্রাক চালকও।












Click it and Unblock the Notifications