এবার বাংলা ধারাবাহিকে দেখা মিলবে স্যান্ডি সাহার, খুশি ভক্তরা
এবার বাংলা ধারাবাহিকে দেখা মিলবে স্যান্ডি সাহার, খুশি ভক্তরা
বাংলার জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে কিন্তু স্যান্ডি সাহা। তাঁকে পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। ইউটিউব থেকে ফেসবুক প্রায় সব জায়গাতেই ভাইরাল তিনি। নেটজদুনিয়ায় সবসময় ট্রেন্ডিং স্যান্ডি। মাঝে মধ্যেই নানান মজার সাজে সোশ্যাল মিডিয়ায় ধরা দেন তিনি। এবার তাঁর দেখা মিলবে বাংলা ধারাবাহিকে। আর এটা জানার পর থেকেই ভক্তরা কিন্তু বেশ খুশি। তবে, অনুগামীরা জানতে চাইছেন, কোন সিরিয়ালে অভিনয় করবেন তিনি?

বাংলা ধারাবাহিকে এই প্রথম অভিনয় করবেন তিনি। জানা গিয়েছে, কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'বসন্তবিলাস মেসবাড়ি’তে দেখা যাবে ইউটিউবার স্যান্ডিকে। শ্রীতমা ভট্টাচার্যর ভাইয়ের ভূমিকায় দেখা মিলবে তাঁর।আগামী ২১ এপ্রিল, বৃহস্পতিবার থেকে 'বসন্ত বিলাস মেসবাড়ি'-তে স্যান্ডি সাহাকে দেখা যাবে। এই ধারাবাহিকে অভিনয় করে বেশ খুশি স্যান্ডি। তিনি জানিয়েছেন, 'ভীষণ মজাদার ও দুষ্টুমিতে ভরা চরিত্র। স্যান্ডি যা করতে পারে না, এই চরিত্র সেটা করবে’। শুরু থেকেই জনপ্রিয়তার শিখরে রয়ছে এই শো। বহু জনপ্রিয় অভিনেতাদের ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে 'বসন্তবিলাস মেসবাড়ি’তে।
এই বাংলা সিরিয়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক ও কমলিকা বন্দ্যোপাধ্যায়। স্যান্ডি এক সাক্ষাত্কারে জানান, 'আমি দেরিতে ঘুম থেকে উঠি বলে সকালে কল টাইম থাকলে একটু অসুবিধা হয়, তবে সেটে চলে গেলে ভীষণ মজা হয়। সবার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। তবে সেটে কমলিকা দি আমার সুইটহার্ট’।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় স্যান্ডি সাহা বেশ পরিচিত মুখ।ইউটিউবার স্যান্ডি সাহাকে মাঝে মধ্যে নেটিজেনরা নাইটি পরে সোশ্যাল মিডিয়ায় দেখতে পান। এবারো তার অন্যথা হল না। নাইটি পরে তিনি বিমানবন্দরে 'টুনির মা' গানে নাচলেন। আর সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হল সেই ভিডিও।স্যান্ডি বিমানে ওঠার আগে তার বন্ধুর সঙ্গে বসে 'ওয়াও মোমো' থেকে মোমোও খান। একজন বিমানযাত্রীকে ধরে মজার ছলে তিনি বিয়ের প্রস্তাবও দেন। তিনি আবার স্যান্ডির সাথে মজাও করতে থাকেন। তারপরই তাকে মোমোর দোকানে টুনির মা নাচতে দেখা যায়। আর তিনি সেই সঙ্গে জানান তিনি নাইটি পড়েই প্লেনে চড়বেন।
'যেমন কথা তেমন কাজ'। কথার খেলাপ করা না স্যান্ডি সাহা। তিনি নাইটি পরেই প্লেনে উঠলেন। সেখানে তিনি ম্যাগি ও কাজু বাদাম খাওয়ার জন্য অর্ডার দিলেন। কাজু বাদামের প্যাকেট হাতে নিয়ে ১ কলি 'কাঁচা বাদাম' গানটি গাইলেন। অনেকেই তাকে এই পোশাকে দেখে হাসছিলেন। আবার অনেকে মজাও পেয়েছেন। তাঁর এমনও ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যা দেখে খুশি হয়েছিল নেটিজেনদের একাংশ।












Click it and Unblock the Notifications