স্টার জলসায় আসছে ‘সন্ধ্যাতারা’, কারা থাকছেন অভিনয়ে, জানেন
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়’। এই ধারাবাহিকে অন্বেষা হাজরা অর্থাৎ ঊর্মি সকলের মন জয় করেছিলেন। কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে ধারাবাহিকটি। তবে এবার অন্বেষা হাজরাকে দেখা যাবে স্টার জলসায়। ইতিমধ্যে চ্যানেলের তরফে ধারাবাহিকের প্রোমো কিন্তু সামনে চলে এসেছে। নতুন ধারাবাহিকের নাম সন্ধ্যাতারা।
এই ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে দুই বোনের গল্প নিয়েই তৈরি হয়েছে সন্ধ্যাতারা। ধারাবাহিক এখানে অন্বেষা নাম হয়েছে সন্ধ্যা, অমৃতা হলেন তার ছোট বোন, তাঁর নাম তাঁরা। দুই বোনের মধ্যে কিন্তু খুব মিল। তাঁদের মা অনেক কষ্ট করেই বড় করেছেন তাদের তার দুই মেয়েকে।

মেলায় চাল বিক্রি করতে দেখা যায় তার মাকে। সে সময় ক্রেতা বলে যে এমন চাল আর পাবে না, তখন তার মা অন্বেষার মা জানায় এ চাল আমার মেয়ে নিজে হাতে ফসল ফলিয়েছে। তার উত্তরে ক্রেতা বলেন আমি তো জানতাম যে তোমার মেয়ে শহরের কলেজে পড়ে, তখন তিনি উত্তর দেন আমার ছোট মেয়ে শহরের কলেজে পড়ে।
তারপর দেখা যায়, দুই বোন সন্ধ্যা ও তারা দুজন কথা বলতে কথা বলতে থাকে এবং তারা তাদের মনের মানুষের সঙ্গে পরিচয় করাবেন বলে কথা বলতে থাকে। এই সময় ছোট বোন তারার কাছে একটি ফোন আসে অর্থাৎ এই ধারাবাহিক সিরিয়ালের নায়কের সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাকে। জিজ্ঞাসা করে তুমি কোথায়। সে বলে তুমি আমায় খুঁজে নাও।
আর সেই সময় সন্ধ্যা বোনকে মন্দিরে নিয়ে যায়। সন্ধ্যা ভগবানের কাছে প্রার্থনা করে যে আমার তারার যেন রাজপুত্রের মতো বর পায় এবং তারা তার দিদির জন্য প্রার্থনা করে আমার দিদি আমার জন্য অনেক কষ্ট করে আমায় বড় করেছে। ও যেন মনের মত বর পেয়ে সুখে থাকে।
এমন সময় হলুদ পাঞ্জাবি পরে মন্দিরে ঢোকে ধারাবাহিকের নায়ক।'মন ফাগুন’ খ্যাত অমৃতা দেবনাথ এবং সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক পলকে সন্ধ্যা এবং তারা সেই নায়কের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত সন্ধ্যা না তারা পাবে মনের মানুষকে, জানতে হলে আপনাকে দেখতে হবে ধারাবাহিকটি। তবে কবে, কখন, কোন সময়ে ধারাবাহিকটি টিভির পর্দায় সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications