ডেঙ্গি থেকে সেরে উঠেছেন সলমন খান, এই ‘‌উইকেন্ড কা ওয়ারে’‌ই দেখা যাবে অভিনেতাকে

ডেঙ্গি থেকে সুস্থ হয়ে উঠেছেন বলিউড সুপারস্টার সলমন খান এবং খুব শীঘ্রই তিনি রিয়্যালিটি শো বিগ বস ১৬-এর শুটিং পুনরায় শুরু করবেন বলে এক সূত্র মারফৎ জানা গিয়েছে। গত সপ্তাহে সলমন খান ডেঙ্গি আক্রান্ত হওয়ার জন্য সপ্তাহান্তে উইকেন্ড কা ওয়ারে দেখা গিয়েছিল পরিচালক করণ জোহরকে। শনি ও রবিরার করণ জোহরের সঞ্চালনা নেট দুনিয়ায় বেশ সমালোচিত হয়।

ডেঙ্গি থেকে সেরে উঠেছেন সলমন খান

২০১০ সাল থেকে কালার্স টিভির জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের সঞ্চালনা করছেন ৫৬ বছরের অভিনেতা সলমন খান। গত সপ্তাহে তিনি ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কারণে বিগ বসের '‌উইকেন্ড কা ওয়ার'‌ পর্বের শুটিং করতে পারেননি। সলমন খানের স্বাস্থ্য সম্পর্কে অবগত এক সূত্রের খবর, '‌সলমন খান এখন ভালো আছেন। তিনি একটু দুর্বল রয়েছেন কিন্তু সুস্থ আছেন।'‌ বৃহস্পতিবারই উইকেন্ড কা ওয়ার পর্বের শুটিং করতে পারেন সলমন খান।

সূত্রের এও খবর, '‌বিগ বসের প্রোগ্রামিং টিম সলমনকে জানিয়েছিলেন যে শনি ও রবিবারের পর্বের শুটিং বৃহস্পতিবার দুপুরের মধ্যে করে নেওয়া হবে। ফোন ভূত সিনেমার প্রচারের জন্য সেটে সলমন খানের সঙ্গে আসবেন ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশাণ খট্টর।'‌ সলমনের অনুপস্থিতিতে পরিচালক করণ জোহর তিনটে পর্বের শুটিং করেন। এখানে উল্লেখ্য, বিগ বস রিয়্যালিটি শোতে জনপ্রিয় টেলিভিশন ও বলিউডের তারকারা বাড়ির মধ্যে ৯০ দিন ধরে আটকে থাকেন। ১ অক্টোবর থেকে বিগ বস ১৬ সম্প্রচারিত হয় কার্লাসে। প্রসঙ্গত, সলমন খানকে এই সপ্তাহের গোড়াতেই অভিনেতা ও জামাই আয়ুশ শর্মার জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+