বিগ বসের বাড়িতে কীভাবে সদস্যরা দিওয়ালি পালন করলেন দেখে নিন

বিগ বসের বাড়িতে কীভাবে সদস্যরা দিওয়ালি পালন করলেন দেখে নিন

দিওয়ালি বা দীপাবলি আনন্দ, সুখ এবং সমৃদ্ধি বহন করে নিয়ে আসে। ইতিমধ্যেউ উৎসবের মরশুম প্রবেশ করে ফেলেছে বিগ বসের বাড়িতে। দিওয়ালির বিশেষ '‌উইকেন্ড কা ওয়ার’‌–এ দর্শকরা দারুণভাবে উপভোগ করতে পারবেন।

বিগ বসের বাড়িতে কীভাবে সদস্যরা দিওয়ালি পালন করলেন দেখে নিন


রবিবারের পর্বে (‌১৪ নভেম্বর)‌ দেখা যাবে বিগ বসের বাড়িতে সদস্যদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে আসবেন সুরভি জ্যোতি, মহিমা মাকওয়ানা, সুধা চন্দ্রন, মোনালিসা সহ অন্যান্যরা। সকলেই অতিথি হয়ে বাড়িতে এসে সদস্যদের সঙ্গে দারুণ আনন্দ করবেন। সব তারকাদের সঙ্গে সলমন খানকেও দেখা যাবে নাচ করতে। এইসব অতিথিরাও বিগ বসের বাড়িতে ঢুকবেন এবং সদস্যদের সঙ্গে নাচে মত্ত হবেন। নিক্কি তাম্বোলি, রুবিনা দিলায়েক ও কবিতা কৌশিককে দারিণ পারফর্ম্যান্স করতে দেখা যাবে।

এরপর সলমন খান ও সদস্যদের মধ্যে বাড়ির ভেতরকার বিষয় নিয়ে আলোচনা হয়। ১৩ নভেম্বর হওয়া ইজাজ ও কবিতার মধ্যে ঝামেলা নিয়েই সলমন খানের সঙ্গে আলোচনা হবে এদিন। সলমন খানের সামনেই ইজাজকে বাজে কথা বলেন কবিতা কৌশিক, যা নিয়ে বাড়ির পারদ তুঙ্গে ওঠে। দিওয়ালি চলাকালীন ইজাজ ও কবিতার মধ্যে হওয়া এই নোংরা লড়াই সলমন খানের অত্যন্ত অপছন্দ বলে স্পষ্ট জানান তিনি। ইতিমধ্যেই বাড়িতে ইজাজ ও পবিত্রর রোম্যান্স শুরু হয়েছে, যা কটাক্ষ করে কবিতা জানিয়েছেন যে এই সম্পর্ক ভুয়ো। তবে সবকিছু মিলিয়ে বিগ বসের বাড়িতে দিওয়ালি উদযাপন কেমন হবে তা নিয়ে নিঃসন্দেহে কৌতুহল বাড়ছে দর্শকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+