বিগ বস সিজন ১৬–তে এই প্রথমবার মেজাজ হারালেন সাজিদ খান, তুললেন চুরির অভিযোগ

বিগ বস ১৬ শুরু হওয়ার পর থেকে তার প্রতিটি পর্বের নাটকীয়তা দর্শকদের ভালোই মনোরঞ্জন করছে। যত দিন যাচ্ছে বিগ বসের প্রতিযোগিতারা তাঁদের আসল রঙ দেখাতে শুরু করে দিয়েছেন। মরিয়া হয়ে তাঁরা নিজেদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছেন যাতে বিগ বস ১৬-এর তকমা তাঁরাই জেতেন। এই রিয়্যালিটি শোয়ের আসন্ন প্রোমোতে দেখা গিয়েছে, সাজিদ খান তাঁদের ঘর থেকে গোপনে খাবার নিয়ে যাওয়ার অভিযোগ তুলছেন গোরী নাগোরীর ওপর এবং সেই খাবার সাজিদের অনুমতি ছাড়াই অন্যদেরও দিয়েছেন গোরী।

বিগ বস সিজন ১৬–তে এই প্রথমবার মেজাজ হারালেন সাজিদ খান

প্রোমোতে দেখা গিয়েছে, গোরীকে তাঁদের ঘর থেকে অনুমতি ছাড়া খাবার নিয়ে যাওয়ার কথা জিজ্ঞাসা করেন সাজিদ। কিন্তু গোরীর খারাপ ব্যবহার দেখে সাজিদ তাঁর মেজাজ হারিয়ে ফেলেন। সাজিদকে বলতে শোনা যায়, '‌গোরী আমাদের খাবার চুরি করে দিচ্ছে, এমনভাবে নিয়ে যাচ্ছে আমাদের কী পাগল ভাবছে?‌ তিনদিন ধরে দেখছি আমি। বুকের পাটা থাকলে দরজা খুলে দিক। আমার সঙ্গে তর্ক করো না, আমরা কি অন্ধ।'‌ শিবকেও বলতে শোনা যায়, '‌বেসনের প্যাকেট দিয়ে দিয়েছে, ওটস আলাদা রেখেছে, ডিমও আলাদা করে চুরি করে নিয়ে গিয়েছে গোরী।'‌ গোরী এর পাল্টা জবাবে বলেন, '‌চুরি করে কি দিয়েছি, আমি কেন জিজ্ঞাসা করব এটা আমারও ঘর, পরের বার থেকে বদলে দিও।'‌

এই বিষয় নিয়ে বড়সড় বচসা হওয়ার পর সাজিদ অত্যন্ত রেগে যান এবং খুব জোরে কাঁচের দরজায় লাথি মারেন। সাজিদের এই রূপ দেখে বাড়ির সকলে অবাক হয়ে যান। এই প্রোমোতে দর্শকরা অঙ্কিত গুপ্তা ও প্রিয়াঙ্কা চৌধুরীর ঝগড়াও দেখব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+