দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করতে বিদেশে উড়ে গেলেন রুদ্রজিৎ-প্রমিতা
১৪ তারিখ ভ্যালেন্টাইন্সডের দিন প্রমিতা চক্রবর্তী ও রুদ্রজিৎ মুখোপাধ্যায়, আইনি বিয়ে সেরেছিলেন। চলতি বছর দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করতে চলেছেন এই তারকা দম্পতি। সেই উপলক্ষ্যে বিদেশে পাড়ি দিলেন তাঁরা।
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে প্রমিতা চক্রবর্তী ও রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের। তাদের সুদক্ষ অভিনয়ের জোরেই তারা আজ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। তবে এই প্রথমবার এই তারকা দম্পতি একই সঙ্গে বিদেশে পাড়ি দিচ্ছেন। ১৪ তারিখ ভ্যালেন্টাইন্সডের দিন তারা আইনি বিয়ে সেরেছিলেন। চলতি বছর দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করতে চলেছেন এই তারকা দম্পতি। আর বিবাহ বার্ষিকী উপলক্ষে অর্থাৎ বিবাহ বার্ষিকী পালন করতে থাইল্যান্ড পাড়ি দিলেন প্রমিতা চক্রবর্তী ও রুদ্রজিৎ মুখোপাধ্যায়, তারাও যেমনি খুশি তেমনি তাদের ভক্তরাও কিন্তু বেশ খুশি হয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এবার প্রমিতা ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে সুন্দর একটি হালকা বেগুনি রংয়ের পোশাকে দেখা গেছে, কম যাচ্ছেন না রুদ্রজিৎও, তাকে সাদা ফুল জ্যাকেটের সঙ্গে সাদা প্যান্টে বেশ মানিয়েছে। সঙ্গে দেখা যাচ্ছে দুটো ট্রলি ও ল্যাগেজ। তারা যে খুব সুখেই রয়েছেন তা তাদের ছবি দেখেই বোঝা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে তিনটে ফটো পোস্ট করেছেন প্রমিতা। একটি ফটোতে রুদ্রজিৎকে দেখা যাচ্ছে প্রমিতের কাঁধে হাত রেখে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখতে, আবার আরেকটা ছবিতে দেখা যাচ্ছে উচ্ছ্বসিত প্রমিতার গালে চুমু খেতে। তবে এখানেই শেষ নয় ফ্লাইটে বসে সামনে পাসপোর্ট রেখে খুশির মুডে প্রমিতাও রুদ্রজিৎ।
এর থেকে বোঝা যাচ্ছে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে প্রমিতা ও রুদ্রজিৎ খুব মজা করবেন। তারা আরো ভালোভাবে কাটাক, আরোও সুখে থাকুক এমনটাই কামনা করি। তাদের ঘোরার ছবি দেখার জন্য অপেক্ষায় রইলো প্রমিতা ও রুদ্রজিতের ভক্তরা।
গত বছর ১৪ ফেব্রুয়ারি বিবাহ বার্ষিকী পালন করেছেন এই তারকা জুটি। তারপর দেখতে দেখতে একবছর পার করলেন তাঁরা। সুখে -দুঃখে, আনন্দে সর্বদাই চারহাত এক রেখেছেন তাঁরা। তাঁরা সারাজীবন দুজন দুজনের পাশে থাকুক এমনটাই কামনা করি। তাদের ঘুরতে যাওয়ার ছবিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।












Click it and Unblock the Notifications