জেনে নিন বিগ বসে সর্বাধিক উপার্জনকারী সদস্য কে, যাঁর সাপ্তাহিক আয় ৫ লক্ষ

বিগ বসে সর্বাধিক উপার্জনকারী সদস্য কে

নিজেদের ব্যস্ততম জীবন, শুটিং ছেড়ে বিগ বস ১৪ –এর ঘরে চারমাসের জন্য গৃহবন্দী। এই চারমাস টানা ২৪ ঘণ্টাই দর্শকদের মনোরঞ্জন করে যেতে হবে। আর তার জন্য বিগ বসে প্রবেশ করার আগে সদস্যদের দিতে হয়েছে মোটা টাকা বেতন। বিগ বসের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে শোয়ের প্রথমদিকে বেরিয়ে যাওয়া শেহজাদ দেওল শোয়ের সবচেয়ে কম টাকার সদস্য এবং বাড়িতে এখনও টিকে থাকা রুবিনা দিলায়েককে সবচেয়ে বেশি অর্থ দিতে হয়েছে বিগ বসকে।

অন্যদিকে বিগ বসে সিনিয়র হিসাবে আসা সিদ্ধার্থ শুক্লা, হিনা খান ও গউহর খানও যথেষ্ট মোটা টাকার বিনিময়ে শো করতে রাজি হয়েছেন। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী প্রত্যেক সপ্তাহে বিগ বসের সদস্যদের কত করে টাকা দিতে হয় তারই তালিকা দেওয়া হল।

কোন সদস্য কত টাকা করে পাচ্ছেন

কোন সদস্য কত টাকা করে পাচ্ছেন

শেহজাদ দেওল-৫০ হাজার

জান কুমার শানু-৮০ হাজার

রাহুল বৈদ্য-১ লক্ষ

নিকি তাম্বোলি-১.‌২ লক্ষ

পবিত্র পুনিয়া-১.‌৫ লক্ষ

অভিনব শুক্লা-১.‌৫ লক্ষ

ইজাজ খান-১.‌৮ লক্ষ

নিশান্ত সিং মালকানি-২ লক্ষ

সারা গুরপেল- ২ লক্ষ

জ্যাসমিন ভাসিন-৩ লক্ষ

রুবিনা দিলায়েক-৫ লক্ষ

২ সপ্তাহের মনোরঞ্জনের জন্য প্রত্যেক সপ্তাহে সিনিয়ররা বিগ বসের থেকে নিয়েছেন.‌.‌.‌.‌

২ সপ্তাহের মনোরঞ্জনের জন্য প্রত্যেক সপ্তাহে সিনিয়ররা বিগ বসের থেকে নিয়েছেন.‌.‌.‌.‌

সিদ্ধার্থ শুক্লা-৩২ লক্ষ

হিনা খান-২৫ লক্ষ

গউহর খান-২০ লক্ষ

তাঁর টাকা কেটে নেওয়ার কথা জানান সলমন

তাঁর টাকা কেটে নেওয়ার কথা জানান সলমন

এই শোয়ের সঞ্চালক সলমন খান, যাঁর অর্থ বৃদ্ধি পেয়েছে প্রত্যেক বছর, তিনি আগে জানিয়েছিলেন যে এ বছর তাঁর টাকা কেটে নেওয়া হোক যাতে শো ট্র‌্যাকে থাকতে পারে। কারণ করোনা ভাইরাসের কারণে বিনোদন ইন্ডাস্ট্রিতে ভালোমতন মন্দার সৃষ্টি হয়েছে। সলমন খান জানিয়েছিলেন যে তিনি যদি অল্প টাকার চেক বাড়িতে নিয়ে যেতে পারেন তবে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন এবং ইউনিটকেও এর জন্য ভুগতে হবে না। সলমন খান চেয়েছিলেন শোয়ের সঙ্গে যুক্ত সকল কর্মীদের যেন সঠিক বেতন হয়।

অল্প সংখ্যক লোক নিয়ে চলছে শো

অল্প সংখ্যক লোক নিয়ে চলছে শো

বিগ বস ১৪-এর শোয়ের সেটে এমনিতেই খুব কম সংখ্যক লোক নিয়ে কাজ হচ্ছে। অনেককেই এই প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে সকলে যেন টাকা পায় সেদিকে ব্যক্তিগতভাবে নজর রয়েছে সলমন খানের। তিনি নিজে চান তাঁর টাকা কেটে নিয়ে তা কর্মীদের মধ্যে বিতরণ করে দেওয়া হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+