সুইমিং পুলে পড়ে গেলেন রুবিনা দিলায়েক, তাঁকে বাঁচাতে পুলে ঝাঁপ আলি গনির
সুইমিং পুলে পড়ে গেলেন রুবিনা দিলায়েক
বিগ বসের আসন্ন পর্বে দেখা যাবে বাড়ির সদস্যরা আজব এক পরিস্থিতির মধ্যে ফেঁসে গিয়েছেন। যা তাঁরা কখনও অনুমান করতে পারেননি। বাড়ির সদস্যরা যখন শোওয়ার ঘরে বিশ্রাম করছিলেন, তখন ঘরে লাল–সবুজ আলো জবলতে–নিভতে দেখা যায় এবং সাইরেন বাজতে থাকে। বিগ বস এরপর ঘোষণা করেন যে বাড়ির সদস্যরা টাইম রুমে লক হয়ে গিয়েছেন।

এরপর রাহুল বৈদ্য, রুবিনা দিলায়েক, নিকি সহ বাড়ির সকলকে মন খুলে নাচতে দেখা যায়। তাঁরা তাঁদের নাচের ভঙ্গিমাগুলো বার বার করছিলেন। গার্ডেন এরিয়াতে সুইমিং পুলের ধারে রুবিনা কোনও কাজ করছিলেন, এরপর তিনি পুলে পড়ে যান। এক সেকেণ্ডের মধ্যে আলি গনি চেঁচিয়ে উঠে পুলে ঝাঁপ দেন রুবিনাকে বাঁচানোর জন্য। আশ্চর্যজনকভাবে রুবিনা বিভিন্ন পোশাক পরে বারে বারে পুলে পরে যান এবং আলিও পোশাক বদলে বদলে তাঁকে বাঁচানোর জন্য পুলে ঝাঁপ দেন। বিকাশ গুপ্তাও এই জিনিস দেখে হতচকিত হয়ে যান। বিগ বস যতবার 'অ্যাকশন রিপ্লে’ ঘোষণা করবেন ততবার এভাবেই একই কাজের পুনরাবৃত্তি করতে হবে। তবে দেবলীনা যখন রুবিনাকে জিজ্ঞাসা করেন যে তিনি ঠিক আছেন কিনা, তখন রুবিনা তাঁকে জানান যে তিনি ঠিক নেই।
সম্প্রতি বিগ বসে একটি টাস্ককে ঘিরে অভিনব ও আলির মধ্যে ধুন্ধুমার লড়াইয়ের সৃষ্টি হয়। এই বচসা থামানোর চেষ্টা করেন বাড়ির সব সদস্যরাই। অভিনব এই লড়াই থেকে রুবিনা ও রাহুলকে দূরে থাকতে বলেন। রুবিনা তাঁর স্বামী আলিকে রক্ষা করার চেষ্টা করছিলেন। অভিনব ও রুবিনার মধ্যেও পরে এ নিয়ে তর্ক হতে দেখা যায়। অন্যদিকে রাখি সাওয়ান্তের কাছে দেবলীনা নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু কথা প্রকাশ করেন। সাথ নিভানা সাথিয়া অভিনেত্রী দেবলীনা জানান যে তাঁর বাইরে প্রেমিক রয়েছে, তাই তাঁকে আর রাহুলকে নিয়ে যেন রাখি সাওয়ান্ত কোনও মস্করা না করেন।












Click it and Unblock the Notifications