অভিনবের আচরণে কেঁদে ফেলেন রুবিনা, বিগ বসের বাড়ির চেয়ার ভাঙলেন আরশি

অভিনবের আচরণে কেঁদে ফেলেন রুবিনা, বিগ বসের বাড়ির চেয়ার ভাঙল আরশি

বিগ বস ১৪–এর সাম্প্রতিকতম পর্বে দেখা গিয়েছে যে আরশি খান ও রুবিনা দিলায়েকের মধ্যে উত্তপ্ত লড়াইয়ের পর উইকেন্ড কা ওয়ারে সলমন খান রুবিনার ভর্ৎসনা করেন। এছাড়াও বুধবারের পর্বে দেখা যাবে যে অভিনব শুক্লা ও রুবিনার মধ্যে এই নিয়েই ঝগড়ার সৃষ্টি হয়েছে, যা মঙ্গলবার থেকে চলছে। এই ঝগড়ার ফলে রুবিনার চোখেও জল আসে।

অভিনবের আচরণে কেঁদে ফেলেন রুবিনা, বিগ বসের বাড়ির চেয়ার ভাঙল আরশি


অভিনব তাঁর স্ত্রী তথা শক্তি সিরিয়ালের অভিনেত্রী রুবিনাকে বলেন, '‌তুই ভুল যদি করতে চাস তো কর, আমি তোর সঙ্গে কথা বলব না। আমি তোর সঙ্গে কীভাবে কথা বলব তাতে আমার কিছু যায় আসে না।’‌ এরপর রুবিনা অভিনবকে বোঝানোর জন্য বলেন, '‌বেবি তুমি বুঝতে পারছ না, আমি তোমার আবেগপ্রবণ সহায়ক কি করে হতাম?‌ কবিতার সময় যেটা হয়েছিল, আমি এখনও পর্যন্ত তোমায় জিজ্ঞাসা করিনি যে ওই মেসেজ ব্যাপারটা আসলে কি।’‌ এরপর অভিনব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রুবিনাকে বলেন, '‌আমার চরিত্রের ওপর প্রশ্ন তুলেছে, রুবিনা তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে।’‌ এরপর রুবিনা কাঁদতে কাঁদতে বলেন, '‌মনের মধ্যে যে কথাটা ঘুরপাক খাচ্ছে সেটা কাকে গিয়ে বলব। কখনও কখনও শুধু সঙ্গে থাকার দরকার পরে।’‌

এরপর অভিনব রুবিনাকে বলেন, '‌তুমি খুবই দুঃখিত থাকবে যদি আমি এই সপ্তাহে বাড়ি ছেড়ে চলে যাই।’‌ এরপর অভিনব চলে যান ঘরের ভেতর। অভিনব চলে যাওয়ার পরই রুবিনা কান্নায় ভেঙে পড়েন। এরপরে দর্শকরা দেখেন রুবিনা বাড়ির সদস্যদের ওপর চিৎকার করছেন। আরশি জানান যে রুবিনা ইংলিশে কথা বলছেন। আরশি জানান যদি রুবিনা ইংলিশে কথা বলেন তবে তিনি চেয়ার ভেঙে ফেলবেন। যদিও তিনি সত্যি সত্যি তাই করেন এবং এই কাণ্ডের জন্য বিগ বস তাঁকে ভর্ৎসনাও করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+