সামনেই বিয়ে! মেকআপ রুমে রুবেলকে আইবুড়ো ভাত খাওয়ালো ‘নিম ফুলের মধু’র টিম
মাথায় টোপর, গলায় গাঁদা ফুলের মালা। সামনের টেবিলে কাঁসার থালা বাটিতে সাজানো ভাত, তরকারি। জ্বলছে প্রদীপও! মেকআপ রুমেই রুবেলকে আইবুড়ো ভাত খাওয়ালেন 'নিম ফুলের মধু' ধারাবাহিকের কলাকুশলীরা।
আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। খুব জলদিই চার হাত এক হবে টলিউডের জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের। সেইকারণেই আইবুড়ো ভাতের আয়োজন টিম 'নিম ফুলের মধু'র।

প্রদীপ জ্বেলে উলুধ্বনি দিয়ে রুবেলকে আইবুড়ো ভাত খাওয়ালো 'নিম ফুলের মধু' পরিবার। এদিন পর্দার 'সৃজন'কে আইবুড়ো ভাত খাওয়ালো সৃজন দত্তের স্ত্রী পর্ণা ও কন্যা পুঁটিও। ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে প্রয়াত হয়েছেন বাড়ির জ্যেঠু। তবে, সৃজনের আইবুড়ো উপস্থিত থাকতে ভোলেননি অভিনেতা সুব্রত গুহ রায়।
ধারাবাহিকে তিনি মৃত হলে সৃজন থুড়ি রুবেলের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মসৃণ। আর ঠিক সেইকারণেই 'নিম ফুলের মধু'-র মেকআপ রুমে আয়োজিত আইবুড়ো ভাতের অনুষ্ঠানে হাজির ছিলেন তিনিও।
এদিন রুবেলের আইবুড়োভাতের অনুষ্ঠানের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে এক ফ্রেমে দেখি গিয়েছে অরিজিতা মুখোপাধ্যায়, তনুশ্রী গোস্বামী, অর্ঘ্য মুখোপাধ্যায়, পল্লবী শর্মা, শঙ্কর মালাকার সহ অন্যান্য কলাকুশলীদের।
গত ১৫ ডিসেম্বর রীতিনীতি মেনে দুই পরিবার এক হয়ে আশীর্বাদ করেন হবু বর-কনেকে। আগামী ১৯ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন রুবেল-শ্বেতা জুটি। বৈদিক মতে হবে বিয়ের অনুষ্ঠান। পৌরহিত্য করবেন নন্দিনী ভৌমিক। জানা যায়, বিয়েতে নাকি অতিথিদের কোনও উপহার আনতে নিষেধ করা হয়েছে। বিয়ের কার্ডে এমনটাই লেখা। শোনা যাচ্ছে, বিয়েতে একেবারে সাবেকি বাঙালি সাজেই সাজবেন শ্বেতা। দু'দিনই হাজির থাকবেন টেলিপাড়ার অনেকেই।












Click it and Unblock the Notifications