বিগ বসে রাখা চলবে না সাজিদ খানকে! কেন্দ্রকে চিঠি লিখে দাবী জানালেন মহিলা কমিশনার
বিগ বস সিজন ১৬-এ প্রবেশের পর থেকেই বিপাকে পরেছেন বলিউডের পরিচালক সাজিদ খান। মি টু মুভমেন্টের কারণে ইতিমধ্যেই সাজিদ খানের কেরিয়ার প্রায় ডুবতে বসেছে, এরই মাঝে বিগ বস ১৬-এ তাঁর প্রবেশ একটু হলেও আশার আলো দেখা গিয়েছিল তাঁর ডুবতে বসা কেরিয়ারে। কিন্তু শোনা যাচ্ছে যে দিল্লির মহিলা কমিশন প্রধান স্বাতী মালিওয়াল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখে রিয়্যালিটি শো বিগ বস থেকে সাজিদ খানকে বের করে আনার দাবী জানিয়েছেন। কারণ মি টু মুভমেন্টের সময় একাধিক মহিলা যৌন হয়রানির অভিযোগ জানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে।

গত ১ অক্টোবর বিগ বস সিজন ১৬-এর প্রথম পর্ব সম্প্রচার হয়। এই শো-এর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সলমন খান। স্বাতী মালিওয়াল সোমবার হিন্দিতে টুইট করে বলেন, 'মি টু মুভমেন্টের সময় ১০ জন মহিলা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এই অভিযোগগুলি সাজিদের জঘন্য মানিকতার পরিচয় দেয়। এখন সেই ব্যক্তিকে বিগ বসে ঠাঁই দেওয়া হয়েছে, যেটা অনুচিত। আমি অনুরাগ ঠাকুরকে চিঠি লিখে সাজিদ খানকে শো থেকে সরিয়ে দেওয়ার জন্য জানিয়েছি।'
প্রসঙ্গত, মি টু মুভমেন্টের সময় একাধিক মডেল-অভিনেত্রীরা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। ২০১৮ সালে সাজিদকে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করে দেওয়া হয়। ওই বছরের গোড়ার দিকেই হাউজফুল ৪-এর পরিচালকের পদ থেকে সরে আসেন তিনি এবং সাজিদ খানের বদলে এই সিলেমা পরিচালনা করেন ফরহাদ সামজি। বিগ বস শোয়ের প্রথম নমিনেশনেই সাজিদ খানের নাম উঠে আসে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications