সহচরীর বরফি বৌমা, জানেন কি তার আসল পরিচয়?
সহচরীর বরফি বৌমা, জানেন কি তার আসল পরিচয়?
বাংলার প্রথম সারির টেলিভিশন চ্যানেলে 'আয় তবে সহচরী' বেশ ভালোই টিআরপি রেটিং নিয়ে এগোচ্ছে। চিরাচরিত কাহিনী থেকে অন্য ধারার গল্প নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকের হাত ধরেই বেশ কিছুদিন পর পুনরায় ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনেমা বা সিরিয়াল দুই মাধ্যমেই বেশ দাপুটে অভিনেত্রী হিসেবেই পরিচিত কনীনিকা। কিন্তু 'আয় তবে সহচরী' সিরিয়ালের প্রায় অধিকাংশ লাইম লাইটই কেড়ে নিচ্ছেন বরফি। কিন্তু কে ইনি? জেনে নেওয়া যাক ধিঙ্গি মেয়ের আসল পরিচয়।

শিঞ্জিনী না অরুনিমা
'আয় তবে সহচরী' সিরিয়ালে গল্প মূলত শিঞ্জিনী আর সহচরীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। তবে কলেজের খাতায় শিঞ্জিনী নাম থাকলেও সকলের কাছে সে বরফি বা ধিঙ্গি বলেই পরিচিত। কিন্তু আসলে কে এই বরফি? ধারাবাহিকের শিঞ্জিনীর আসল নাম হল অরুণিমা হালদার। আর এই চরিত্রটি অত্যন্ত প্রাণবন্ত ভাবে ফুটিয়ে তুলেছেন অরুণিমা। যেখানে কনীনিকা বা অন্যান্য সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন তিনি।
অরুনিমার জীবন
২০০২ সালে জন্ম হয় অরুণিমার। পড়াশোনার সঙ্গে সঙ্গে ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। কলকাতার বিখ্যাত নাট্য সংস্থা নান্দীকার থিয়েটার গ্রুপে বহুদিন অভিনয় করেছেন তিনি। আর সেখান থেকেই হাতেখড়ি হয় মঞ্চে অভিনয়ের সঙ্গে। বেথুন কলেজিয়েট স্কুল থেকে পাশ করে বর্তমানে কম্পিউটার সায়েন্স নিয়ে কলেজে লেখাপড়া করছেন।

নতুন নন বরফি
বাংলা টেলিভিশন জগতে অনেকেই বরফি অর্থাৎ অরুণিমাকে নতুন বলে মনে করে থাকলেও তিনি নতুন নন মোটেই। ছোটবেলা থেকে গ্রুপ থিয়েটার তো করেইছেন। পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের সুপারহিট ছবি 'বেলাশেষে' এবং অন্য এক ছবি 'তৃতীয় অধ্যায়'তে কাজ করেছেন অরুণিমা। তবে সিরিয়াল বলতে 'আয় তবে সহচরী'ই তাঁর প্রথম কাজ।
টিপু-বরফির কেমিস্ট্রি
টিপুর সঙ্গে বরফির বিয়ে হলেও একে অপরকে একদমই দেখতে পারেনা দুজন। টিপুর সঙ্গে বরফির সম্পর্ক যেন ঠিক আদায় কাঁচকলায়। যে যখন পারে তখনই ঝগড়া করে। তবে এ তো গেল অন স্ক্রিন গপ্প। কিন্তু পর্দার পিছনে টিপু আর বরফির সম্পর্কের রসায়ন একদমই আলাদা। বাস্তবে আসলে গলায় গলায় বন্ধুত্ব দুজনের। বরফি ওরফে অরুণিমা আর টিপু ওরফে ইন্দ্রনীল চ্যাটার্জীর সম্পর্ক যে কতটা ভালো সেটা জানা যায় অরুণিমার স্যোশাল মিডিয়া হ্যান্ডেল থেকেই। তাই রিয়েল লাইফের মত কবে রিল লাইফেও টিপু আর বরফির মিল হবে সেই আশাতেই আছেন দর্শকরা।












Click it and Unblock the Notifications