রথযাত্রার বিশেষ পর্ব ‘‌আলতা ফড়িং’‌–এ, উৎসবে মাতবে গোটা জলসা পরিবার

রথযাত্রার বিশেষ পর্ব ‘‌আলতা ফড়িং’‌–এ, উৎসবে মাতবে গোটা জলসা পরিবার

এ ‌বছরের রথযাত্রা একটু বিশেষ হতে চলেছে। তবে তা একমাত্র স্টার জলসায়। এ বছর স্টার জলসায় রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে '‌আলতা ফড়িং'‌ ধারাবাহিক রথের পুজোর আয়োজন করেছে। যেখানে উপস্থিত থাকবেন জলসা পরিবারের সব সদস্যরা।

আলতা ফড়িং–এ রথযাত্রা

আলতা ফড়িং–এ রথযাত্রা

এ বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে শুক্রবার ১ জুলাই। ইতিমধ্যেই জগন্নাথ দেবের স্নানযাত্রা সারা হয়ে গিয়েছে। আর জনপ্রিয় এই উৎসব স্টার জলসা পরিবারে অনুষ্ঠিত হবে না, তা কি করে হয়। '‌আলতা ফড়িং'‌ ধারাবাহিকের সবাই এই পুজো করবেন রীতি মেনে এবং সঙ্গে অবশ্যই থাকবে গ্রামের রানী বীণাপানি, বৌমা একঘর-এর পরিবারের সদস্যরা। নাচে-গানে জমজমাট হয়ে উঠবে এদিনের বিশেষ '‌আলতা ফড়িং'‌-এর পর্ব।

কী কী আয়োজন থাকছে

কী কী আয়োজন থাকছে

এই পর্বের শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সিরিয়ালের শুটিংয়ের স্টুডিওর এক পাশে সাজানো গোছানো রথ। আলোয়, ফুলে ঝলমল করছে সেট। সেখানেই হাজির স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের নায়ক-নায়িকারা। শুটিংয়ে দেখা গেল, একেবারে বাস্তবের মতোই প্রথমে কীর্তন। তার পর তিন দেবতাকে ভোগ নিবেদন করা হয়। আলতা ফড়িং ধারাবাহিক-এর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ধারাবাহিকের কলাকুশলীরাও।

রথযাত্রায় মাতবে জলসা পরিবার

রথযাত্রায় মাতবে জলসা পরিবার

'ফড়িং' ওরফে খেয়ালি মণ্ডল এবং তাঁর পর্দার স্বামী 'অভ্র' অর্ণব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে কোনও বাঙালি পরিবার যে ভাবে রথযাত্রায় মেতে ওঠে সে ভাবেই মাতবে জলসা পরিবারও। রথের রশি টানবেন সবাই। পুজোর পরে ভোগ, পাঁপড়ভাজা, তেলেভাজা থাকবে সবার পাতে। বসবে গানবাজনার আসরও। এদিনের রথযাত্রায় দেখা যাবে তিনজন জ্যান্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে।

টিআরপিতে এগিয়ে আলতা পড়িং

টিআরপিতে এগিয়ে আলতা পড়িং

গত সপ্তাহে টিআরপি রেটিং চার্টে বাংলা সেরা হয়েছে '‌আলতা ফড়িং'‌। মিঠাইয়ের পাশাপাশি এই সিরিয়ালও শীর্ষস্থানে চলে এসেছে। তবে এই সপ্তাহে এই সিরিয়াল আবার কি কামাল দেখায় সেটা জানার অপেক্ষায় রয়েছে দর্শকরা। রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ এই পর্ব দেখা যাবে শুক্রবার বিকেল পাঁচটায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+