সম্পর্কের বাঁধন দৃঢ় হচ্ছে, বিগ বসে শমিতার সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা রাকেশের

বিগ বসে শমিতার সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা রাকেশের

বিগ বস ওটিটির ঘরে রাকেশ বাপট ও শমিতা শেট্টির মধ্যে সম্পর্ক আস্তে আস্তে অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। রাকেশ ও শমিতা নিজেদের ব্যক্তিগত জীবন পরস্পরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। বিগ বস ওটিটির শোতে শমিতা ও রাকেশের মধ্যে সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হয়েছে, যদিও তাঁরা সম্প্রতি একটি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন।

সম্পর্কের বাঁধন দৃঢ় হচ্ছে, বিগ বসে শমিতার সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা রাকেশের


রাকেশ ও শমিতা গার্ডেন এরিয়াতে কাজ করছিলেন সেই সময় রাকেশ শমিতাকে বলেন যে তিনি তাঁর ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অনেক চড়াই–উৎরাই দেখেছেন। রাকেশ তাঁর প্রাক্তন স্ত্রী ঋদ্ধি ডোগরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়েও মুখ খোলেন। এই বিবাহ বিচ্ছেদ ও তাঁর বাবার মৃত্যু তাঁর ওপর গভীর প্রভাব ফেলেছিল বলে তিনি শমিতাকে জানান। রাকেশের উদ্বেগের সমস্যা রয়েছে এবং তিনি টানা দু’‌সপ্তাহ না ঘুমিয়ে কাটিয়েছিলেন। রাকেশের মা ও বোন তাঁকে নিয়ে খুব চিন্তিত হয়ে ছিলেন। রাকেশ বলেন, '‌আমি মানসিকভাবে ভেঙে যাওয়ার ফথে ছিলাম।’‌

শমিতা ও রাকেশের সম্পর্কের বন্ধন যে ক্রমে দৃঢ় হচ্ছে তা সকলের চোখেই পড়েছে। সাম্প্রতিকতম পর্বে দেখা গিয়েছে যে রাকেশ শমিতা হাতে চুম্বনের মাধ্যমে তাঁকে ঘুম থেকে তুলছেন এবং বিগ বসের বাড়িতে রাকেশ–শমিতা সবসময় একসঙ্গে থাকেন। সম্প্রতি নিশান্ত ভাটের সময় শমিতার তুমুল ঝগড়ার সময় রাকেশ শমিতাকে শান্ত করেন। বিগ বসের নতুন টাস্কে প্রতিযোগীরা তাঁদের নতুন কানেকশন বাছাই করতে পারবেন, সেখানে শমিতা শেট্টি পুনরায় রাকেশ বাপটকেই তাঁর কানেকশন হিসাবে বেছে নেন। রাকেশ সেই সময় বলেছিলেন, '‌একটা সংযোগ শুরু হয়েছে আমাদের মধ্যে। এই যোগ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন সবকিছুকে একটা পরিণত চোখে দেখতে শুরু করেছি, আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। একটা অনুভূতি কাজ করছে মনে হয় আমার সঙ্গে তোমার।’‌

অন্যদিকে বুধবার বিগ বসের বাড়িতে নতুন টাস্ককে কেন্দ্র করে নিশান্ত ভাট ও প্রতীক সহেজপালের সঙ্গে জিশান খানের ধুন্ধুমার ঝামেলা হাতাহাতিতে পৌঁছে যায়। যার ফলে বিগ বসকে হস্তক্ষেপ করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। শুধু তাই নয়, এই ঘটনার জেরে বিগ বস জিশান খানকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। যে কারণে সপ্তাহের মাঝেই এভিকশন হয় জিশান খানের। দিব্যা আগরওয়ালের কানেকশন জিশান চলে যাওয়ার পর ভেঙে পড়েন দিব্যা। জিশানের বাড়ি ছাড়ার ঘটনায় হতচকিত হয়ে পড়েন বাড়ির অন্যান্য সদস্যরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+