বিগ বসে রাকেশ বাপত ও নেহা বাসিনের এন্ট্রি, প্রতীককে দুরত্ব বজায় রাখার পরামর্শ গায়িকার

বিগ বসে রাকেশ বাপত ও নেহা বাসিনের এন্ট্রি, প্রতীককে দুরত্ব বজায় রাখার পরামর্শ গায়িকার

‌বিগ বস ১৫–এর সদস্যদের জন্য দিওয়ালি সপ্তাহ এবার বড়সড় ধামাকা নিয়ে হাজির হয়েছে। উৎসবের আমেজকে উপভোগ করার পাশাপাশি বিগ বসের সদস্যরা সাক্ষী থাকবে কিছু গুরুত্বপূর্ণ টুইস্টের যা আসন্ন পর্বগুলিতে হতে চলেছে।

বিগ বসে রাকেশ বাপত ও নেহা বাসিনের এন্ট্রি, প্রতীককে দুরত্ব বজায় রাখার পরামর্শ গায়িকার


পরবর্তী পর্বের প্রোমোতে দেখা গিয়েছে, বাড়ির সদস্যদে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, যেখানে তাঁদের পরিবার থেকে আসা দিওয়ালি উপহার আত্মত্যাগ করতে হবে। এই টাস্কে কিছু সদস্য দিওয়ালির উপহার গ্রহণ করার সময় আবেগঘন হয় পড়েন এবং কিছু সদস্য উৎসবের সময় প্রিয়জনের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দুঃখ প্রকাশ করেন। বিগ বসের আরও একটি প্রোমোতে দেখা যাচ্ছে দারুণ এক টুইস্ট হতে চলেছে এই ঘরের মধ্যে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে বাড়ির ভেতর প্রবেশ করতে চলেছেন নেহা বাসিন ও রাকেশ বাপত, যাঁদের দেখে শমিতা শেট্টি অসম্ভব খুশি হন।

নেহা শমিতার সঙ্গে দেখা করার পরই তাঁকে জড়িয়ে ধরেন এবং রাকেশ শিম্পাঞ্জি সেজে এসে শমিতাকে পেছন থেকে চুমু খান এবং জড়িয়ে ধরেন। শমিতা তাঁর প্রেমিক রাকেশকে দেখে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে শমিতার কাছে আনন্দের হলে অন্যান্য সদস্যদের দেখে মনে হয়েছে যে তাঁরা এই দু’‌জনকে দেখে মোটেও খুশি নন। নেহা বাড়ির ভেতর প্রবেশ করা মাত্রই করণ কুন্দ্রাকে সতর্ক করেন এবং জানান যে অন্যদের নিয়ে তাঁদের পেছনে কথা বলা বন্ধ করতে হবে করণকে। আরও একটি হতচকিত করার মতো ঘটনা নজরে আসবে দর্শকদের। নেহার আচরণ প্রতীক সহেজপালের প্রতি একটু আলাদা ধরনের হয়ে গিয়েছে। অথচ বিগ বস ওটিটিতে নেহা ও প্রতীকের সম্পর্ক বেশ চর্চিত ছিল।

প্রোমোতে দেখা গিয়েছে, প্রতীক নেহাকে দেখে জড়িয়ে ধরতে গেলে নেহা সেখানে বাঁধা দেন এবং জানান যে নেহা প্রতীককে সেই জায়গা আর দিতে চান না। নেহা এরপর প্রতীককে জানান যে তাঁর থেকে দুরত্ব বজায় রাখতে। নেহাকে প্রোমোতে বলতে শোনা গিয়েছে, '‌আমি যদি কিছু বলতে না চাই, তাহলে দয়া করে এইবার কথা বলবে না। কারণ আমি আর সেই জায়গায় যেতে চাই না।’‌ অন্যদিকে ৩৪তম দিনে ক্যাপ্টেনসি টাস্ক নিয়ে বাড়ির পরিবেশ ফের উত্তপ্ত হয়ে ওঠে। শমিতা শেট্টি ও তেজস্বী প্রকাশের মধ্যে তিক্ত লড়াই হয়। এমনকী শমিতার ভাই রাজীব আদাতিয়ার ওপরও এই টাস্ক চলাকালীন চেঁচিয়ে ওঠেন শমিতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+