রামলালার প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকবেন পর্দার রাম-সীতা! তার আগে বড় বার্তা অরুণ গোভিলের
গত শতাব্দীর আটেশ দশকে দূরদর্শনে জনপ্রিয় হয়েছিল রামানন্দ সাগরের রামায়ণ। যার পরিচিত মুখ ছিলেন রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবং সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিখলিয়া। তাঁরা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় উপস্থিতি থাকবেন। ইতিমধ্যে তাঁরা অযোধ্যায় পৌঁছে গিয়েছে। তবে তাঁদের অ্যালবাম হামারে রাম আয়েঙ্গের শুটিং করতেই তাঁরা সেখানে আগেভাগে উপস্থিত হয়েছেন।
অযোধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রামায়ণ মেগা সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে তাঁর চিন্তাভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, অযোধ্যার রাম মন্দির আমাদের রাষ্ট্র মন্দির হবে। গত কয়েক বছরে বিশ্ব জুড়ে ভারতীয় সংস্কৃতি ম্লান হওয়ার অভিযোগ করে তিনি বলেছেন, এই মন্দির আমাদের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে। তিনি বলেছেন, এটা এমন একটি ঐতিহ্য যা সারা বিশ্বের কাছে পরিচিত হবে। এই মন্দির অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেও মন্তব্য করেছেন তিনি।

অরুণ গোভিল আরও বলেছেন, এই মন্দির আমাদের গর্ব হবে এবং এটি আমাদের পরিচয় হয়ে উঠবে। আমাদের নৈতিকতা সকলের গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেছেন রামায়ন মেগা সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করা অরুণ গোভিল।
তিনি বলেছেন, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজিরা তার জীবনের সব থেকে বড় ঘটনা হতে চলেছে। তিনি বলেছেন, এত আবেগ এবং শক্তি রয়েছে যে সারা দেশেই ভগবান রাম রয়েছেন। যাঁরা রামকে বিশ্বাস করেন, সেখানেই আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তাই এমন একটি মুহূর্তের সাক্ষী তিনি হতে যাচ্ছেন যে তাঁর অনুভূচি খুবই আনন্দদায়ক।
লক্ষ্ণণের চরিত্রে অভিনয় করা সুনীল লাহিড়ী বলেছেন, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করছেন। যা তিনি জানতেন না, তা জানার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করে সুনীল লাহিড়ী বলেছেন, সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অত্যন্ত ধর্মীয়। এই বিষয়টি সারা বিশ্বকে ইতিবাচক অনুভূতি দেবে বলেও মন্তব্য করেন তিনি।
রামায়ন মেগা সিরিয়ালে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লাহিড়ী বলেছেন, যাঁরা রামকে অস্বীকার করে আসছেন, তাঁরা রাম কী তা জানেন না। তিনি বলেছেন, রামায়ন আমাদের শিক্ষা দেয় যে আমাদের মর্যাদার সঙ্গে বাঁচতে হবে।
সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিখলিয়া বলেছেন, তাঁদের ভাবমূর্তি মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছে। রাম মন্দির তৈরির পরেও তাতে কোনও পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। মানুষের ভালবাসা যেমন রামলালার প্রতি রয়েছে, রামায়নের চরিত্ররাও একই রকমের ভালবাসা পেতে থাকবেন বলে মনে করেন তিনি।












Click it and Unblock the Notifications