বিগ বসের বাড়িতে গান ধরলেন রাখি সাওয়ান্ত, সুর সাধনায় ব্যাঘাত ঘটালো কাক মহাশয়
বিগ বসের বাড়িতে গান ধরলেন রাখি সাওয়ান্ত, সুর সাধনায় ব্যাঘাত ঘটালো কাক মহাশয়
বিগ বসের বাড়িতে রাখি সাওয়ান্ত নিত্য নতুন কাণ্ড করে বাড়ির লোকেদের পাশাপাশি দর্শকদেরও মন জয় করছেন। বিগ বসের নতুন প্রোমোতে দেখা যাবে রাখি সাওয়ান্তের গান গাইতে ইচ্ছে করেছে। তাই তিনি গলা ছেড়ে গান ধরেছেন।

প্রোমোতে দেখা যাচ্ছে রাখি সাওয়ান্ত বিগ বসের বাড়ির গার্ডেন এরিয়াতে বসে রয়েছেন, হাতে চায়ের কাপ। হঠাৎ করেই তিনি ভগবানের উদ্দেশ্যে বলেন যে তিনি গায়িকা হতে চান এবং তাঁর গান শুনে যদি একটাও পাখি আসে তবে তিনি বুঝবেন তিনি সফল হয়েছেন। এরপর তিনি গান ধরেন ঠিকই, তবে তাঁর গান শুনে কোনও পাখি তো আসেই না, বরং কাক এসে ডাকতে শুরু করে দেয়। যা দেখে রাখি বলেন কাক এসে গেল।
এরপর তিনি নিজের মনেই বলতে থাকেন গানের শুরু কি করে করতে হয়। এরপর তিনি নীচু গলায় সুর ধরে উঁচু গলায় গাইতে শুরু করলেই কাকটি ফের কা কা করতে শুরু করে দেয়। তাতে বিরক্ত হয়ে রাখি জানান যে তাঁকে গান্ বন্ধ করতে বলছে নাকি কাক। কিন্তু তাতে একটুও ঘাবড়ে না গিয়ে রাখি ফের নতুন উদ্যমে গান শুরু করে দেন।
কাককে বলেন, 'গাইতে তো দে, মাঝখানে কেন ডাকছিস’? এরপর জান কুমার শানুকে ডেকে রাখি সাওয়ান্ত জিজ্ঞাসা করেন এটা কোন রাগ জান বলুক। জান তা শুনে মজার সুরে বলে যে এটা ভয়ানক রাগ। বাড়ির দুই সদস্য এরপর হাসতে থাকেন। বিগ বসের বাড়িতে রাখির এ ধরনের ছোট ছোট মনোরঞ্জন দর্শকরা বেশ ভালোই উপভোগ করছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications